Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

চিজ তৈরি করতেন বৃদ্ধ, সেই চিজের হুইলে চাপা পড়েই মর্মান্তিক মৃত্যু! ১২ ঘণ্টায় উদ্ধার দেহ

দ্য ওয়াল ব্যুরো: পনির বা চিজ অনেকেরই পছন্দের খাবার। কার্টুন ছবিতে টম বা জেরির চিজ চাপা পড়ে যাওয়ার দৃশ্য ছোটবেলায় যথেষ্ট মজাদার বলে মনে হত। তবে সত্যিই যদি রাশি রাশি চিজ মাথায় এসে পড়ে তবে তার পরিণতি যে কি ভয়ঙ্কর হতে পারে তা হয়তো কল্পনার অতীত

চিজ তৈরি করতেন বৃদ্ধ, সেই চিজের হুইলে চাপা পড়েই মর্মান্তিক মৃত্যু! ১২ ঘণ্টায় উদ্ধার দেহ

শেষ আপডেট: 9 August 2023 10:17

দ্য ওয়াল ব্যুরো: পনির বা চিজ অনেকেরই পছন্দের খাবার। কার্টুন ছবিতে টম বা জেরির চিজ চাপা পড়ে যাওয়ার দৃশ্য ছোটবেলায় যথেষ্ট মজাদার বলে মনে হত। তবে সত্যিই যদি রাশি রাশি চিজ মাথায় এসে পড়ে তবে তার পরিণতি যে কি ভয়ঙ্কর হতে পারে তা হয়তো কল্পনার অতীত (25000 cheese wheel)।

ঠিক এমন ঘটনাই ঘটেছে ইতালির এক ব্যক্তির সঙ্গে। চিজের কারখানায় কাজ করতেন ৭৪ বছরের গিয়াকোমো। বহু বছর ধরেই নিজে হাতে চিজ, পনির বানাতেন তিনি।

তবে সেই চিজই যে তাঁর মৃত্যু দূত হয়ে আসবে এ কথা হয়তো স্বপ্নেও ভাবেননি গিয়াকোমো (italian old man died under 25000 cheese wheel)।

অভ্যাসমতোই রবিবার চিজের কারখানায় চিজ বানাচ্ছিলেন তিনি। আচমকাই একটি শেলফ ভেঙে পড়ে উপর থেকে তাঁর গায়ে গড়িয়ে পড়ে অসংখ্য চিজ হুইল। প্রায় ২৫ হাজার চিজের চাকতির তলায় চাপা পড়ে যান গিয়াকোমো। সেখানেই মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। জানা গেছে, সেই বিশাল স্তুপীকৃত চিজ হুইলের তলা থেকে গিয়াকোমোকে উদ্ধার করতে প্রায় ১২ ঘণ্টা সময় লেগে যায় উদ্ধারকারী দলের।

কিন্তু কীভাবে ঘটল এত বড় দুর্ঘটনা? জানা গেছে, তাকগুলিতে রাখা শক্ত চিজ চাকতিগুলি তিনি পরীক্ষা করছিলেন। সেই সময়ই আচমকা চিজ সমেত একটি তাক ভেঙে পড়ে, তবে সেই তাকটি কীভাবে ভাঙল সে কথা এখনও স্পষ্ট নয় তদন্তকারী অফিসারদের কাছে। বিষয়টি সম্পর্কে তদন্ত চলছে।

১১ বছরের ছেলে প্লেন চালাচ্ছে, পাশে বসে বিয়ার খাচ্ছেন বাবা! ভিডিও দেখলে চোখ কপালে উঠবে


```