Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মনে হচ্ছে যেন আমাদেরই শাস্তি দেওয়া হচ্ছে, ফাঁসি দিতে বিলম্ব নিয়ে হতাশ নির্ভয়ার মা

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত চার অপরাধীর ফাঁসি নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছে তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তাঁর মা আশা দেবী। তাঁর অভিযোগ, আইনি কৌশল ফেঁদে ইচ্ছাকৃত ভাবেই দেরি করা হচ্ছে। এ ব্যাপারে সরকার ও বিচার ব্যবস্থা দায়ী করে

মনে হচ্ছে যেন আমাদেরই শাস্তি দেওয়া হচ্ছে, ফাঁসি দিতে বিলম্ব নিয়ে হতাশ নির্ভয়ার মা

শেষ আপডেট: 16 January 2020 17:31

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত চার অপরাধীর ফাঁসি নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছে তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তাঁর মা আশা দেবী। তাঁর অভিযোগ, আইনি কৌশল ফেঁদে ইচ্ছাকৃত ভাবেই দেরি করা হচ্ছে। এ ব্যাপারে সরকার ও বিচার ব্যবস্থা দায়ী করেছেন আশা দেবী। এর আগে গত ৭ জানুয়ারি নিম্ন আদালত জানিয়ে দিয়েছিল ২২ জানুয়ারি সকাল সাতটায় চার অভিযুক্তকে ফাঁসি দিতে হবে। নির্ভয়াকে গণ ধর্ষণের ঘটনার সাত বছর পর ওই আদালত ওই চরম নির্দেশ ঘোষণা করে। তাতেও সন্তুষ্ট ছিলেন নির্ভয়ার পরিবার। সেদিন বলেছিলেন, আশা করি মেয়ের আত্মা এবার শান্তি পাবে। কিন্তু তার পর পরই এক অভিযুক্ত দিল্লি হাইকোর্টে প্রাণ ভিক্ষা চায়। অপর অভিযুক্ত দিল্লি সরকারের কাছে আবেদন জানায়। যে ভাবে চার অভিযুক্ত পৃথক ভাবে আবেদন নিবেদন শুরু করেছে তাতে আইনি কৌশলই দেখছে নির্ভয়ার পরিবার। বৃহস্পতিবার এ ব্যাপারে প্রশ্ন করা হলে সংবাদসংস্থাকে আশাদেবী বলেন, সরকার ও আদালত যেন দোষীদের সাহায্য করছে, আমাদের নয়! এদিকে এদিনই তিহাড় জেলের তরফে দিল্লি সরকারকে একটি চিঠি দেওয়া হয়। তাতে জানতে চাওয়া হয়, ২২ তারিখ ফাঁসির হওয়ার যে সময় নির্ধারিত ছিল তা কি অপরিবর্তিত রয়েছে? নাকি অভিযুক্তরা প্রাণ ভিক্ষা চাওয়ার পর তা পিছিয়ে দেওয়া হয়েছে? এই অবস্থায় কেজরিওয়াল সরকারের তরফে স্ট্যান্ডিং কাউন্সেল রাহুল মেহরা দিল্লি হাইকোর্টকে জানান, ২২ তারিখ ফাঁসি দেওয়া সম্ভব নয়। কারণ, অন্যতম অভিযুক্ত মুকেশ কুমার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করে আবেদন করেছেন। ঠিক এই জায়গাতেই ধরতে চেয়েছেন আশাদেবী। তিনি বলেন, সবে এখন মুকেশ প্রাণ ভিক্ষা চেয়েছে। সরকারও বলছে একজনই প্রাণভিক্ষা চেয়েছে। এর পর সেই আবেদন খারিজ হলে আরেক অভিযুক্ত আবেদন জানাবে। তার পর তৃতীয় জন। এ সব শুধুই দেরি করার খেলা। দিল্লি সরকার সব জানে। তবে নির্ভয়ার বাবা বলেন, অপরাধীদের ফাঁসি কেউ আটকাতে পারবে না। যতই আইনি কৌশল ওরা নিক না কেন! ফাঁসির দিন ঘনিয়ে আসছে।

```