Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল মহিলা কাউন্সিলরের বাড়িতে তল্লাশি, ভোটের মাঝে আয়কর হানা শহরে

কলকাতার ১০ জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে খবর।

তৃণমূল মহিলা কাউন্সিলরের বাড়িতে তল্লাশি, ভোটের মাঝে আয়কর হানা শহরে

তৃণমূল কাউন্সিলরের বাড়িতে আয়কর হানা

শেষ আপডেট: 16 May 2024 16:44

দ্য ওয়াল ব্যুরো: ভোটের মাঝে ফের আয়কর দফতরের হানা শহরে। এবার আধিকারিকরা গেলেন এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে। কলকাতা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি সাহার বাড়িতে বৃহস্পতিবার দুপুরে হানা দেয় আয়কর দফতর। কুমোরটুলির কাছে মদনমোহন স্ট্রিটে মিতালির বাড়ির নীচে থাকা অফিসেও তল্লাশি চালিয়েছেন আয়কর আধিকারিকরা। 

তৃণমূল কাউন্সিলরের বাড়ির নীচে একটি বিজ্ঞাপনী সংস্থার অফিস রয়েছে। আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, সঙ্গতিহীন আয়-ব্যয়ের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালিয়েছে তাঁরা। মিতালির তিনতলা বাড়ি, অফিস ছাড়াও কলকাতার ১০ জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে খবর। মূলত বিজ্ঞাপন সংস্থার আয়-ব্যয়ে গোলমাল রয়েছে বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের। তার সঙ্গে তৃণমূল কাউন্সিলর কোনওভাবে যুক্ত কিনা, সেটাই জানার চেষ্টা চলছে। 

গোটা ঘটনাকে অবশ্য বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলেই কটাক্ষ করেছে তৃণমূল। তাদের বক্তব্য, আয়কর হানা হতেই পারে। কিন্তু কোন সময়ে হচ্ছে সেটাই মূল বিষয়। এখন ভোটের মধ্যে আচমকা এই আয়কর হানার মানে বিজেপি তৃণমূলকে ভয় পাচ্ছে। তাই ফের কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এসব করে যে কোনও লাভ হবে না, সে ব্যাপারে নিশ্চিত তৃণমূল। 

মনে রাখতে হবে, ভোটের আগে এভাবেই তাপস রায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই ঘটনার কয়েকদিন পরই বিজেপিতে যোগ দেন তিনি। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পুনরাবৃত্তি করানোর চেষ্টা চলছে এবং এই হানাগুলি হচ্ছে অনেকটা 'বন্ধুত্ব' পাতানোর চেষ্টা। 


```