Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সুপারম্যান পুরান', অবিশ্বাস্য ইনিংস খেলে বললেন, চাপ কেটে গেল

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু ও লখনউর ম্যাচ আইপিএলের (IPL) ইতিহাসে লেখা থাকবে তা বলাই বাহুল্য। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার তালিকায় পাঁচ নম্বরে রয়েছে সোমবারের ম্যাচ। ব্যাটিং সহায়ক পিচে প্রথমে বিরাট-ডু'প্লেসি-ম্যাক্

'সুপারম্যান পুরান', অবিশ্বাস্য ইনিংস খেলে বললেন, চাপ কেটে গেল

শেষ আপডেট: 11 April 2023 07:21

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু ও লখনউর ম্যাচ আইপিএলের (IPL) ইতিহাসে লেখা থাকবে তা বলাই বাহুল্য। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার তালিকায় পাঁচ নম্বরে রয়েছে সোমবারের ম্যাচ। ব্যাটিং সহায়ক পিচে প্রথমে বিরাট-ডু'প্লেসি-ম্যাক্সওয়েল সাইক্লোন, শেষে স্টোনিস ও পুরান (Nicholas Pooran) টর্নেডো, তারিয়ে তারিয়ে উপভোগ করলেন চিন্নাস্বামী স্টেডিয়ামে আসা দর্শকরা (RCB vs LSG)!

IPL Logo

হারা ম্যাচ লখনউকে জেতানোর নায়ক বাঁচতে বসলে দু'জনের নাম সামনে আসে মারকুস স্টোনিস, যিনি প্রথম লখনউকে জয়ের কথা ভাবতে সাহায্য করেছিলেন। ৩০ বলে ৬৫ রানের ইনিংস খেলে ভিত গড়েন তিনিই। তারপর আসেন নিকোলাস পুরান। ক্যারিবিয়ান তারকার ব্যাটিং তাণ্ডব, লখনউকে জেতার লক্ষ্যে পৌঁছে দেয়। ১৯ বলে ৬২ রানের ইনিংস, যা এখনও পর্যন্ত চলতি আইপিএল মরসুমে সবচেয়ে দ্রুততম রান।

ম্যাচের নায়ক পুরান কী বলছেন তাঁর এই ইনিংস নিয়ে? তিনি ম্যাচের এই জয়টা নিজের স্ত্রী ও সদ্যোজাতকে উৎসর্গ করেন। তিনি বলেন, 'এত বড় রান তাড়া করে জেতার ক্ষমতা আমাদের দলে ছিল। প্রথম দিকে পরপর উইকেট পড়লেও ম্যাচ থেকে কখনওই বেরিয়ে যায়নি আমরা। রাহুল-স্টোনিসের পার্টনারশিপ ছিল অনবদ্য।'

এত রান, হাতে উইকেট কম, বলও কম, এমন পরিস্থিতিতে ব্যাট করতে নামা যেকোনও ক্রিকেটারের কাছেই চাপের। সেখানে একটা ভুল, ম্যাচ মাঠে রেখে আসার মতো। সেই নিয়ে বলতে গিয়ে নিকোলাস বলেন, 'আমি দ্বিতীয় বলেই ছয় মারি। ম্যাচে চোখ সেট করার মতো সময় ছিল না আমাদের। শুধু ভেবেছিলাম নিজের পছন্দের জায়গায় বল পড়লেই সেটা মাঠের বাইরে পাঠাতে হবে।' সেইমতো খেলেই সফল তিনি, সফল লখনউ।

গম্ভীর ফের বিতর্কে, জিতে অঙ্গভঙ্গী বেঙ্গালুরু সমর্থকদের, দেখুন ভিডিও


```