Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গলায় দড়ি দিলে মরবে না, বরং সুখী হবে, ভাবত দিল্লির আত্মঘাতী পরিবার

দ্য ওয়াল ব্যুরো : বিয়ের পরে মেয়ে সুখী হবে তো? বাড়ির মেয়ে প্রিয়াঙ্কা ভাটিয়ার বিয়ে হওয়ার কথা কয়েক মাস পরেই। বাড়ির কর্তা মারা গিয়েছেন বছর দশেক আগে। তিনি নাকি পরলোক থেকে নির্দেশ দিচ্ছেন, পরিবারের ভালোর জন্য  করতে হবে 'বোধ তপস্যা'। তার মানে বট

গলায় দড়ি দিলে মরবে না, বরং সুখী হবে, ভাবত দিল্লির আত্মঘাতী পরিবার

শেষ আপডেট: 6 July 2018 08:03

দ্য ওয়াল ব্যুরো : বিয়ের পরে মেয়ে সুখী হবে তো? বাড়ির মেয়ে প্রিয়াঙ্কা ভাটিয়ার বিয়ে হওয়ার কথা কয়েক মাস পরেই। বাড়ির কর্তা মারা গিয়েছেন বছর দশেক আগে। তিনি নাকি পরলোক থেকে নির্দেশ দিচ্ছেন, পরিবারের ভালোর জন্য  করতে হবে 'বোধ তপস্যা'। তার মানে বটগাছের শাখার মতো শূন্য থেকে ঝুলতে হবে সবাইকে। তাতে কেউ মরবে না। বরং সবাই সুখী ও শক্তিশালী হয়ে উঠবে। দিল্লির বুরারি নগরে  একই পরিবারের ১১ জন আত্মঘাতী হওয়ার পিছনে এমনই বিশ্বাস কাজ করছিল বলে জানতে পেরেছে পুলিশ। ১ জুলাই ওই পরিবারের ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।  তাঁদের মধ্যে ১০ জনের দেহ সিলিং থেকে ঝুলছিল। একজনের দেহ শোয়ানো ছিল বিছানায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাড়ির লোকজন আত্মহত্যা করার জন্য টুল আর দড়ি নিয়ে আসছে। পুলিশ জানতে পেরেছে, ওই পরিবারের সদস্য ললিত ভাটিয়া হ্যালুসিনেশনে ভুগতেন। পরলোকগত বাবা নাকি তাঁরই সঙ্গে যোগাযোগ করতেন। বাবার সঙ্গে কী কথা হচ্ছে তা তিনি লিখে রাখতেন ডায়েরিতে। তাঁর প্ররোচনাতেই বাড়ির সবাই আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পুলিশ। প্রশ্ন উঠেছে, ললিত না হয় মানসিক ভাবে অসুস্থ ছিলেন, কিন্তু তাঁর কথা বাকিরা বিশ্বাস করলেন কী করে? তা হলে কি পরিবারের সকলেই মানসিক রোগে ভুগছিলেন? পুলিশ এখন ওই পরিবারের আত্মীয়-বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে, তাঁরা ওই পরিবারের আচরণে অস্বাভাবিক কিছু দেখেছিলেন কিনা। বিশেষত প্রিয়াঙ্কার বিয়ে ঠিক হওয়ার দিন তাদের বাড়িতে যে ১৩ জন আত্মীয় এসেছিলেন তাঁদেরই  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সবার আগে। সে জন্য বিদ্যাসাগর ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের মনস্ততাত্ত্বিকদেরও সাহায্য নেওয়া হচ্ছে।

```