Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

এখন থেকেই কি মাস্ক পরা জরুরি! করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ হাইকোর্টের প্রধান বিচারপতির

করোনা সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ কলকাতা হাইকোর্টে। রাজ্যের তরফে কোনও গাইডলাইন এলেই তা রেজিস্টার জেনারেলকে জানানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

এখন থেকেই কি মাস্ক পরা জরুরি! করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ হাইকোর্টের প্রধান বিচারপতির

শেষ আপডেট: 22 December 2023 16:47

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। গত দু'সপ্তাহে দেশে ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গেও তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এমন আবহে করোনা সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ কলকাতা হাইকোর্টে। রাজ্যের তরফে কোনও গাইডলাইন এলেই তা রেজিস্টার জেনারেলকে জানানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

আদালত সূত্রের খবর,  শুক্রবার একটি মামলা চলাকালীন প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট প্লিডার। তাঁকে দেখে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমজানতে চান, "পশ্চিমবঙ্গে তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। কেরলেও ৫০০র বেশি মানুষ করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত। রাজ্যের তরফে কি কোনও গাইডলাইন প্রকাশ করা হয়েছে? এখন থেকেই কি মাস্ক পরা জরুরি?"

প্রধান বিচারপতির এই প্রশ্নের উত্তরে গর্ভমেন্ট প্লিডার অনির্বাণ রায় জানান, রাজ্য সরকারের তরফে এখনও নিষেধাজ্ঞামূলক কোনও গাইডলাইন জারি করা হয়নি। তবে রাজ্য পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে।

পরিস্থিতি উদ্বেগজনক হলে তবেই গাইড লাইন জারি করা হবে বলে তিনি জানান। এরপরই প্রধান বিচারপতি বলেন, রাজ্যের তরফে কোনওরকম গাইডলাইন আসলেই সেই গাইডলাইন যেন হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে পাঠিয়ে দেওয়া হয়। গাইডলাইন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ।

শুধু এদেশে নয়, বিশ্বজুড়েই নতুন করে করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যে রাজ্যগুলিকে সতর্ক বার্তা পাঠানো হয়েছিল। এ ব্যাপারে বুধবার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব। সেখানে করোনা আক্রান্তদের RT-PCR টেস্টের ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এ ব্যাপারে কলকাতা এবং জেলার হাসপাতালগুলিকে বাড়তি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এই মুহূর্তে রাজ্যে সেভাবে করোনার বিশেষ বাড়বাড়ন্তের ঘটনা না ঘটলেও আপৎকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে কলকাতা এবং জেলার হাসপাতালগুলিতে কিছু বেড কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


```