Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ওঁর রুচি ও শিক্ষা থেকে এটা স্পষ্ট, যে শোভন চট্টোপাধ্যায় অন্যায় করেননি: দ্য ওয়ালকে কল্যাণ

দলের বিধায়কের বিরুদ্ধে দলের সাংসদের এহেন বিস্ফোরক মন্তব্য নিয়ে শাসকদলের অভ্যন্তরে তো বটেই কৌতূহল তৈরি হয়েছে বঙ্গ রাজনীতির উঠোনেও।

ওঁর রুচি ও শিক্ষা থেকে এটা স্পষ্ট, যে শোভন চট্টোপাধ্যায় অন্যায় করেননি: দ্য ওয়ালকে কল্যাণ

রত্না চট্টোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 February 2025 21:16

রফিকুল জামাদার ও সৌম্যদীপ সেন

কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) যে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) হয়ে তাঁর বিধায়ক স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ মামলায় সওয়াল করছেন তা আগেই লিখেছিল দ্য ওয়াল। অন্যদিকে রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) হয়ে লড়ছেন আইনজীবী রঞ্জন বচাওয়াত। শুক্রবার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে কথায় কথায় উঠে এসেছিল প্রভাবশালী তত্ত্ব। বিচারপতির উদ্দেশে শোভনের আইনজীবী কল্যাণ বলেন, তাঁর মক্কেল মোটেই প্রভাবশালী নন। বরং উল্টোটা। রত্নাই বিধায়ক, সশস্ত্র নিরাপত্তা নিয়ে ঘোরেন। আলিপুর কোর্টে গেলে সঙ্গে করে বেহালার বাহিনী নিয়ে যান।

সাক্ষাৎকারটি দেখুন

দলের বিধায়কের বিরুদ্ধে দলের সাংসদের এহেন বিস্ফোরক মন্তব্য নিয়ে শাসকদলের অভ্যন্তরে তো বটেই কৌতূহল তৈরি হয়েছে বঙ্গ রাজনীতির উঠোনেও। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কল্যাণের বিরুদ্ধেই বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক সুর চড়িয়ে বলেন, "আমি তো কল্যাণদার কথাতেই শোভনকে ডিভোর্স দিচ্ছি না! উনিই তো হাইকোর্টে আমাকে এক ঘণ্টা ধরে কত পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, 'বৈশাখী সভ্য নয়, কত সংসার ভেঙেছে তার ঠিক নেই! শোভনকে ডিভোর্স দিবি না, তুই লড়াই কর! আমি তোর পাশে আছি!' সেই কল্যাণদা পাল্টি খেয়ে গেলেন!"

আদৌ কি তাই? তৃণমূল সাংসদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল এই ব্যাপারে। স্পষ্ট করে কল্যাণ জানিয়ে দেন, "এককালীন এমএলএ কী বললেন না বললেন তাতে আমার কিছু যায় আসে না। পাত্তাই দিই না। আমার নাম, শোভনের নাম জড়িত রয়েছে বলে ওর টিআরপি বাড়ছে। ওঁকে কেউ চেনে নাকি? উনি যে কথা বলছেন সম্পূর্ণ মিথ্যে। এটা ঠিক, রত্নার সঙ্গে হাইকোর্টের করিডরে আমার একবার কথা হয়েছিল। তাও সেটা ১ ঘণ্টা নয়, ৫ মিনিট। খুবই মামুলি কথাবার্তা। তবে আমি ওরকম কথা একদমই বলিনি।"

রত্নার অভিযোগকে কলতলার ঝগড়া হিসেবেই দেখছেন শোভনের আইনজীবী। তাঁর মতে, একজন শিক্ষা-সংস্কৃতি-স্ট্যান্ডার্ড নামিয়ে কথা বললে, তাঁর পাল্টা দিতে ৪৪ বছরের আইনজীবী মুখ লাগান না। স্পষ্ট করে কল্যাণ অবশ্য এটুকু বলে দিলেন, "এটা পরিষ্কার যে ওঁর (রত্না) যা রুচি-শিক্ষা, তাতে শোভন চট্টপাধ্যায় অন্তত কোনও অন্যায় করেননি।"

বস্তুত, ২০১৭ সালে আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন শোভন। শহরের প্রাক্তন মেয়রের পক্ষে যাঁরা সাক্ষী, তাঁদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। রত্নার পক্ষেও চার জন সাক্ষী দিয়েছেন। এই পরিস্থিতিতে রত্না নিম্ন আদালতে আর্জি জানিয়েছিলেন, তাঁর পক্ষে আরও কিছু সাক্ষী রয়েছেন। তাঁদেরও সাক্ষ্য নেওয়া হোক। কিন্তু আলিপুর কোর্ট তা খারিজ করে শুনানি শুরুর নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা করেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক। 


```