Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পৃথিবীর মাটি ছাড়ল ইসরোর রকেট, মহাকাশে উড়ে যাচ্ছে উপগ্রহ ইওএস-০১

দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারিতে শেষ কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ইসরো। করোনা অতিমহামারীর জন্য সব মিশনই পিছিয়ে গিয়েছে। আনলক পর্যায়ে এই প্রথম বড় পদক্ষেপ নিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। দীর্ঘমাসের বিরতি কাটিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর ‘আর্থ অ

পৃথিবীর মাটি ছাড়ল ইসরোর রকেট, মহাকাশে উড়ে যাচ্ছে উপগ্রহ ইওএস-০১

শেষ আপডেট: 6 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারিতে শেষ কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ইসরো। করোনা অতিমহামারীর জন্য সব মিশনই পিছিয়ে গিয়েছে। আনলক পর্যায়ে এই প্রথম বড় পদক্ষেপ নিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। দীর্ঘমাসের বিরতি কাটিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর ‘আর্থ অবজারভেশন’ স্যাটেলাইট ইওএস-০১। শ্রীহরিকোটার সতীশ ধবন মহকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে আজ, শনিবার ভারতীয় সময় বেলা ৩টে ১২ মিনিট ইওএস-০১ উপগ্রহকে নিয়ে পৃথিবীর কক্ষপথের দিকে পাড়ি দিল ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি-সি৪৯।  ইসরোর স্যাটেলাইটের সঙ্গেই পিএসএলভি রকেটে করে মহাকাশে পাঠানো হয়েছে আরও ৯টি বিদেশি স্যাটেলাইটকেও। যার মধ্যে রয়েছে লিথুয়ানিয়া টেকনোলজির তৈরি কৃত্রিম উপগ্রহ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাল্টি-মিশন রিমোট সেন্সিং স্যাটেলাইট। https://twitter.com/isro/status/1324999896479363072 ইসরোর এই মিশন নিয়ে গত একমাস ধরেই উত্তেজনা ছিল তুঙ্গে। শনিবার মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল কাউন্টডাউন।ইসরো জানিয়েছে, শ্রীহরিকোটা থেকে এই নিয়ে ৭৬তম স্যাটেলাইটের উৎক্ষেপণ হল। পিএসএলভি রকেটই ৫১ বার কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে উড়ে গেল। https://twitter.com/isro/status/1325011185863856129 ইওএস-০১ স্যাটেলাইটের নাম আগে ঠিক করা হয়েছিল রিস্যাট-২বিআর২। এটি এক্স ব্যান্ড সিন্থেটিক-অ্যাপারচার রেডার (এসএআর)। রিস্যাট সিরিজের রিস্যাট-২বি, রিস্যাট-২বিআর১ এর পরে এটি হল তৃতীয় স্যাটেলাইট রিস্যাট-২বিআর২ যা পৃথিবীর কক্ষপথে বসানো হচ্ছে। ইসরোর বিজ্ঞানীরা বলেছেন, আবহাওয়ার হালহকিকত পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে পাঠাবে এই উপগ্রহ। কৃষিকাজে এবং যে কোনও প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে এই উপগ্রহের পাঠানো তথ্য খুবই কাজে আসবে। ISRO to launch earth observation satellite EOS-01 on Nov 7 - TNS চিন ইতিমধ্যেই আরও ৯টি ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’ পাঠিয়েছে মহাকাশে। তবে ভারতের পরিকল্পনা আরও বড়। ইসরো জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে আরও সাত হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই। এই কৃত্রিম উপগ্রহগুলি আকারে ছোট, ওজনে হাল্কা। তবে এর কার্যক্ষমতা বিশাল। সীমান্ত পাহারা দেওয়া তো বটেই, এই স্যাটেলাইটগুলির হাই-রেজোলিউশন ক্যামেরা শত্রুদের গোপন ডেরার খোঁজও দিতে পারবে অনায়াসেই। বিশেষত চিন ও পাক সীমান্তে শত্রু সেনার বিন্যাসের খবর পাঠাবে গ্রাউন্ড স্টেশনে। দেশের সুরক্ষার জন্য যা অন্যতম বড় হাতিয়ার হবে বলেই মনে করা হচ্ছে। ISRO: To launch EOS-01 and 9 other satellites - Micky News ইসরোর সবচেয়ে বড় রকেট হল জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (জিএসএলভি)-এফ১০।রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, চিন, জাপানের পর মহাকাশে এই সর্বাধুনিক ক্রায়োজেনিক রকেট পাঠিয়েছে ইসরো। শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে  জিস্যাট সিরিজের নজরদারি উপগ্রহ জিস্যাট-১ মহাকাশে পাঠাতে এই রকেট ব্যবহার করে চমকে দিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ২০১২ সাল থেকে ন্যানো স্যাটেলাইট মহাকাশে পাঠাতে শুরু করেছে ইসরো। এই জাতীয় কৃত্রিম উপগ্রহের ওজন কম এবং খুব সহজেই এদের উড়িয়ে নিয়ে লোয়ার আর্থ অরবিট বা পৃথিবীর নিম্ন কক্ষে বসানো যায়। ২০১৭ সাল পর্যন্ত প্রায় হাজার খানেক ন্যানোস্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। এই স্যাটেলাইট যেমন আবহাওয়ার খবর দেয় তেমনি দেশের প্রতিরক্ষার কাজেও এদের লাগানো যায়। গত বছর ডিসেম্বরে ইসরোর ‘মেঘনাদ’ রিস্যাট-২বিআর১ উপগ্রহকে মহাকাশে পৃথিবীর কক্ষে বসানো হয়েছে। ৬২৮ কিলোগ্রাম ওজনের সেই উপগ্রহকে মহাকাশে নিয়ে গেছে পিএসএলভি-সি৪৮। পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে ৫৭৬ কিলোমিটার কক্ষপথে রিস্যাট-২বিআর১-কে বসিয়ে দিয়েছে ইসরোর রকেট। রিস্যাট-২বিআর১ কৃত্রিম উপগ্রহকে বলা হচ্ছে মহাকাশে ভারতের গোপন চোখ। নির্ভুল ভাবে শত্রুশিবিরের উপর নজরদারি চালাতেই পাঠানো হয়েছে এই নজরদারি উপগ্রহকে। রিস্যাট সিরিজের এই অত্যাধুনিক উপগ্রহের আগে জিস্যাট সিরিজের অনেক উপগ্রহকেই মহাকাশে পাঠিয়েছে ইসরো। এর আগে ভারতীয় নৌ বাহিনীকে সাহয্যের জন্য ২০১৩ সালে মহাকাশে পাঠানো হয়েছিল জিস্যাট-৭ স্যাটেলাইটটিকে। যাকে সেনা বাহিনীতে রুক্মিনী নামেও ডাকা হয়ে থাকে। ভারত মহাসাগরে কড়া নজরদারি চালায় এই উপগ্রহকে, শত্রু জাহাজের গতিবিধি টের পেলেই সেই বার্তা পাঠায় গ্রাউন্ড স্টেশনে।

```