Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পৃথিবীকে আরও এক চক্কর আদিত্যর, দ্বিতীয় কক্ষ থেকে সূর্যকে দেখছে ইসরোর সৌরযান

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে পৌঁছে পৃথিবীকে চক্কর কাটছে ইসরোর সৌরযান আদিত্য এল-১ (Aditya L1)। ইসরো জানিয়েছে, পৃথিবীর প্রথম কক্ষপথ থেকে বেরিয়ে দ্বিতীয় কক্ষে পা রেখেছে আদিত্য। এখন ২৮২X৪০২২৫ কিমি কক্ষপথে পৃথিবীর চারদিকে ঘুরছে সে। রবিবার সকাল ১১ ট

পৃথিবীকে আরও এক চক্কর আদিত্যর, দ্বিতীয় কক্ষ থেকে সূর্যকে দেখছে ইসরোর সৌরযান

শেষ আপডেট: 5 September 2023 02:30

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে পৌঁছে পৃথিবীকে চক্কর কাটছে ইসরোর সৌরযান আদিত্য এল-১ (Aditya L1)। ইসরো জানিয়েছে, পৃথিবীর প্রথম কক্ষপথ থেকে বেরিয়ে দ্বিতীয় কক্ষে পা রেখেছে আদিত্য। এখন ২৮২X৪০২২৫ কিমি কক্ষপথে পৃথিবীর চারদিকে ঘুরছে সে। রবিবার সকাল ১১ টা ৫০ মিনিটে ইসরো (ISRO) প্রথম আর্থ-বাউন্ড ফায়ারিং করেছে। সৌরযানটি পৃথিবীর প্রথম কক্ষপথ ছেড়ে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে। ১ হাজার ৪৮০ কিলোগ্রাম ওজনের মহাকাশযানটি উৎক্ষেপণের পর সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে বলে আগেই জানিয়েছে ইসরো। আদিত্য এল-১ সৌরযানও চন্দ্রযান-৩ এর মতো পৃথিবীর চারপাশে ঘুরবে এবং তারপরে সূর্যের পথে এগিয়ে যাবে।

ব্যবহার করা হচ্ছে পিএসএলভি রকেট। এখানে কোনও সলিড বুস্টার নেই। আদিত্য এল-১ (Aditya L1) স্পেসক্রাফ্টে ব্যবহার করা হয়েছে সেকেন্ড স্টেজ হাই প্রেসার লোয়ার থ্রাস্ট বিকাশ ইঞ্জিন (ISRO Aditya L-1)।
https://twitter.com/isro/status/1698810887614992515

সূর্য অভিযানের (Aditya L1) আসল উদ্দেশ্য হল সূর্যের সবচেয়ে উত্তপ্ত অঞ্চল সোলার করোনাকে বোঝা। সূর্য থেকে আগুনে সৌররশ্মিরা কীভাবে ও কোন পথে পৃথিবীর দিকে ছুটে আসে তা গবেষণা করে দেখা। সূর্যের শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের খোঁজ করতেও পাঠানো হয়েছে আদিত্য এল-১ সৌরযানকে।" সূর্যের চৌম্বকক্ষেত্রে বিশাল পরিমাণ শক্তি রয়েছে। মাঝে মাঝে সেখানে বিকট বিস্ফোরণ হয় ঠিক পরমাণু বোমা ফাটার মতো। সেই শক্তি বেরিয়ে আসে যাকে বলে ‘করোনাল মাস ইঞ্জেকশন।’ চিন্তার মূল কারণ সেই। প্রচণ্ড গতির সৌরকণাসৌরঝড় পৃথিবীর উপর দিয়েও বয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু বাধা দেয় পৃথিবীর চৌম্বকক্ষেত্র(ম্যাগনেটোস্ফিয়ার)। এটাই আমাদের গ্রহের সুরক্ষা কবচ। সৌরযান সূর্যের এই চৌম্বকক্ষেত্রকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে।

আরও পড়ুন: সুয্যিমামা বড্ড রাগী, আদিত্যযান আড়ি পেতে জুলজুল করে দেখবে কেন এত অশান্তির ঝড় সৌর সংসারে

আদিত্য এল-১ মিশনের এই 'এল-১' পয়েন্ট হল ল্যাগরেঞ্জ পয়েন্ট। পৃথিবী ও সূর্যের মাঝামাঝি এই পয়েন্টে গিয়ে পৃথিবী ও সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি ব্যালান্স হয়ে যায়। এখানে গেলে স্পেসক্রাফট খুব কম জ্বালানিতে দীর্ঘসময় স্থির হয়ে থাকতে পারে। আর ওই পয়েন্ট থেকে সূর্যকে কাছ থেকে দেখা সম্ভব। এই ল্যাগরেঞ্জ পয়েন্ট এমন এক মধ্যবর্তী জায়গা যেখানে সূর্য ও পৃথিবীর আকর্ষণ সরাসরি পড়বে না স্পেসক্রাফ্টে। ফলে সেটি সূর্যের দিকে এগিয়ে যাবে না আবার পৃথিবীর দিকে পিছিয়েও আসবে না। সূর্যের গনগন আগুনে তেজ কোনও ক্ষতি করতে পারবে না স্পেসক্রাফ্টের। সে দিব্যি স্থির হয়ে বসে সূর্যের ছবি তুলবে, সূর্যের করোনার খবর পাঠাবে পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে।


```