Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঁশি বাজালেন ইসরোর বিজ্ঞানী, জমে উঠল সংসদীয় কমিটির বৈঠক

দ্য ওয়াল ব্যুরো: বাঁশির সুরে মনকাড়া রাগ। গুরুগম্ভীর বৈঠকে যেন একমুঠো ঠান্ডা হাওয়া ছড়িয়ে দিল। তন্ময় হয়ে শুনলেন বিজ্ঞানী, আমলা থেকে রাজনৈতিক নেতা-মন্ত্রীরা। ইসরোতে বছরের শেষ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাঁশি বাজিয়ে এভাবেই এক অনন্য নজির গড়লে

বাঁশি বাজালেন ইসরোর বিজ্ঞানী, জমে উঠল সংসদীয় কমিটির বৈঠক

শেষ আপডেট: 29 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাঁশির সুরে মনকাড়া রাগ। গুরুগম্ভীর বৈঠকে যেন একমুঠো ঠান্ডা হাওয়া ছড়িয়ে দিল। তন্ময় হয়ে শুনলেন বিজ্ঞানী, আমলা থেকে রাজনৈতিক নেতা-মন্ত্রীরা। ইসরোতে বছরের শেষ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাঁশি বাজিয়ে এভাবেই এক অনন্য নজির গড়লেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এক শীর্ষ আধিকারিক। দু’দিন আগেই বছরের শেষ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ছিল ইসরোতে। বছরভরের ইসরোর মিশন এবং আগামী বছরের অভিযান নিয়ে আলোচনার শেষে বাঁশি বাজাতে দেখা যায় পি কুনহিকৃষ্ণণকে। মুহূর্তের মধ্যে বৈঠকের পরিবেশে এক আলাদাই মাত্রা যোগ হয়। তন্ময় হয়ে এই সুর মূর্ছনায় ডুবে যেতে দেখা যায় বৈঠকে উপস্থিত ইসরোর চেয়ারম্যান কে শিবন থেকে বাকি বিজ্ঞানী, রাজনৈতিক ব্যক্তিত্বদের। ইসরো আধিকারিকের বাঁশি বাজানোর এই ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ। ক্যাপশনে তিনি লেখেন, ‘‘সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষ হয় বেঙ্গালুরু স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টরের বাঁশির সুরে। পি কুনহিকৃষ্ণণ নিজে একজন প্রশিক্ষিত বাঁশি বাদক। তাঁর বাঁশির সুরে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়।’’ এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। ১৩ হাজারেরও বেশিবার ভিউ হয়েছে ভিডিওটি। ইসরো আধিকারিকের প্রশংসা পঞ্চমুখ নেটিজেনরা। অনেকেই প্রসংসা করেছেন তাঁর পারফরম্যান্সের। কেউ বলেছেন, একটা বৈঠককেও যে কতটা সুন্দর ও আকর্ষণীয় করে তোলা যায় সেটা ইসরোর বিজ্ঞানীর থেকে শেখা উচিত। https://twitter.com/Jairam_Ramesh/status/1211285726500917250?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1211285726500917250&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Ftrending%2Ftrending-in-india%2Fisro-official-p-kunhikrishnan-flute-performance-6191225%2F পি কুনহিকৃষ্ণণ ইউ আর রাও স্যাটেলাইট সেন্টারের (URSC) বর্তমান ডিরেক্টর। পাশাপাশি, তিনি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (পিএসএলভি) প্রাক্তন প্রজেক্ট ডিরেক্টর। পিএসএলভি রকেটের গবেষণায় তাঁর বড় অবদান আছে। ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি পিএসএলভির প্রজেক্ট ডিরেক্টরের পদে ছিলেন।

```