
শেষ আপডেট: 27 August 2023 12:15
দ্য ওয়াল ব্যুরো: ৪ দিন আগেই ধরা দিয়েছে সাফল্য। কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে চন্দ্রপৃষ্ঠে পা রেখেছে ভারতের মহাকাশযান। তার পুরোধা ছিলেন তিনিই। চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের বিজয়পতাকা পুঁতে দেওয়ার পরেই এবার মন্দিরে পূজা দিতে গেলেন ইসরোর প্রধান বিজ্ঞানী এস সোমনাথ (ISRO Chief S Somnath went to temple)। কেরলের তিরুঅনন্তপুরমে পূর্ণমিকাভু-ভদ্রকালী মন্দিরে (Pournamikavu-Bhadrakali Temple) রবিবার পুজো দিতে দেখা গেল এস সোমনাথকে।
গতকাল শনিবার বেঙ্গালুরুতে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi at ISRO)। সেখানে তাঁকে স্বাগত জানান এস সোমনাথ সহ বাকি বিজ্ঞানীরা। এদিন প্রধানমন্ত্রী ঘোষণা করেন, চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ এর অবতরণস্থলের নাম হবে শিবশক্তি।
চন্দ্রাভিযানের সাফল্যের বিষয়ে কথা বলতে গিয়ে শ্রী সোমনাথ জানিয়েছিলেন, শুধু চাঁদ ছুঁয়েই থেমে থাকবে না ভারত। এরপর মঙ্গল, শুক্র এবং সূর্যেও অভিযান হবে। তবে তার জন্য মহাকাশ গবেষণায় আরও বেশি বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। এমনকী, ভারতের প্রথম সৌর অভিযান (India's first solar mission) আদিত্য এল-১ (Aditya-L1) সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই উৎক্ষেপণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
এটির উৎক্ষেপণের তারিখ কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সোমনাথ। উৎক্ষেপণের পর এটি একটি উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করবে এবং সেখান থেকে এটি এল-১ পয়েন্টে যাবে। এই পুরো বিষয়টির জন্য সময় লাগবে ১২০ দিন।
আরামবাগে গুলিবিদ্ধ যুবক, বাবা ঋণের টাকা না মেটানোর মাশুল দিতে হল ছেলেকে