Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

করোনা প্রোটিনের বিশেষ অংশের খোঁজ মিলেছে বলে দাবি, ভ্যাকসিন তৈরিতে বড় পদক্ষেপ নিতে পারে ইজরায়েল

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ভ্যাকসিন গবেষণায় আবারও বড় পদক্ষেপ নিতে চলেছে ইজরায়েল। সার্স-কভ-২ ভাইরাল প্রোটিনের এমন কিছু অংশ চিহ্নিত করা হয়েছে যারা মানুষের শরীরে ঢুকলে ভাইরাস-প্রতিরোধী কার্যকরী অ্যান্টিবডি তৈরি করতে পারে। ভাইরাল প্রোটিন বা অ্যান

করোনা প্রোটিনের বিশেষ অংশের খোঁজ মিলেছে বলে দাবি, ভ্যাকসিন তৈরিতে বড় পদক্ষেপ নিতে পারে ইজরায়েল

শেষ আপডেট: 11 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ভ্যাকসিন গবেষণায় আবারও বড় পদক্ষেপ নিতে চলেছে ইজরায়েল। সার্স-কভ-২ ভাইরাল প্রোটিনের এমন কিছু অংশ চিহ্নিত করা হয়েছে যারা মানুষের শরীরে ঢুকলে ভাইরাস-প্রতিরোধী কার্যকরী অ্যান্টিবডি তৈরি করতে পারে। ভাইরাল প্রোটিন বা অ্যান্টিজেন থেকে এমন ২৫ রকমের এপিটোপ চিহ্নিত করেছেন গবেষকরা যেগুলির মধ্যে অন্তত সাতটির সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হয়ে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তুলতে পারে। ইজরায়েলের বার ইলান ইউনিভার্সিটিতে (BIU)এই  সংক্রান্ত বৃহত্তর গবেষণা চলছে। ‘এমডিপিআই ভ্যাকসিন’ জার্নালে এই গবেষণার রিপোর্ট সামনে এনেছেন ইজরায়েলের বিজ্ঞানীরা। ইজরায়েলি ভাইরোলজিস্টদের দাবি, ভাইরাল অ্যান্টিজেনের এমন কিছু সংক্রামক উপাদান স্ক্রিনিং করে বার করা হয়েছে যার থেকে ভ্যাকসিন তৈরি হলে শরীরে অ্যান্টিবডি তৈরি তো হবেই, দেহকোষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়বে।
২৫ রকম এপিটোপ চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা
এপিটোপকে বলে ‘অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট’ (Antigenic Determinant)। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় অ্যান্টিজেন নির্ধারক। এই এপিটোপ হল অ্যান্টিজেনের এমন একটা অংশ যার সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হতে পারে। অ্যান্টিবডি যেখানে এপিটোপের সঙ্গে যুক্ত হয় তাকে প্যারাটোপ বলে। অ্যান্টিজেন বা এক্ষেত্রে সার্স-কভ-২ ভাইরাল প্রোটিন শরীরে ঢুকলে তার প্রতিরোধে মেমরি বি সেল সক্রিয় হয়। শ্বেতরক্তকণিকা থেকে এই বি সেল বা বি কোষ তৈরি হয় যা শরীরে অ্যান্টিবডি তৈরি করতে পারে। বিজ্ঞানীরা বলছেন তাঁদের চিহ্নিত করা এপিটোপগুলিকে বি সেল ও টি সেলও শনাক্ত করতে পারে। এপিটোপ যখন বি-কোষের সঙ্গে যুক্ত হয় তখন ওই কোষ সক্রিয় হয়ে অনেকগুলো কোষের প্রতিলিপি বা ক্লোন (Clone)তৈরি করে। এই কোষগুলি থেকে রক্তরস বা প্লাজমায় অ্যান্টিবডি তৈরি হয়। ইজরায়েলের গবেষকরা বলছেন, এমন ২৫ রকমের এপিটোপ চিহ্নিত করা হয়েছে যাদের মধ্যে সাতটি শরীরে ঢুকলে শক্তিশালী অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই গবেষণাকে কাজে লাগিয়েই ভ্যাকসিন ক্যানডিডেট তৈরি করছে বিআইইউ ইউনিভার্সিটি। কোভিড গবেষণায় মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়ে কাজ চলছে ইজরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চে। কোভিড পজিটিভ রোগীদের শরীরের কোষ নিয়ে এমন অ্যান্টিবডি তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নাফতালি বেন্নেট।  গবেষকরা জানিয়েছেন, এই অ্যান্টিবডি হল মনোক্লোনাল অর্থাৎ সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন এমন কোভিড রোগীর দেহকোষে যে অ্যান্টিবডি তৈরি হয় তার থেকে ক্লোনিং করে কৃত্রিম উপায়ে এই অ্যান্টিবডি তৈরি হয়েছে ল্যাবরেটরিতে। আইআইবিআর জানিয়েছে, সংক্রামিতের শরীরে যে ভাইরাল প্রোটিনগুলো ছড়িয়ে পড়তে থাকে তাকে নিষ্ক্রিয় করে দেবে এই অ্যান্টিবডি। শরীরে ঢুকলে ভাইরাল প্রোটিন বা অ্যান্টিজেনকে বেঁধে ফেলবে। সার্স-কভ-২ আরএনএ ভাইরাসের প্রতিলিপি তৈরি করে গোটা শরীরে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া থামিয়ে দেবে। ভাইরাল প্রোটিন তার কাজ করার ক্ষমতা হারালে আর কোষের মধ্যে ঢুকতে পারবে না। ফলে সংক্রমণও থেমে যাবে। ইজরায়েলের এই অ্যান্টিবডি গবেষণায় নজর রেখেছে ভারতও। নয়াদিল্লিতে স্থিত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মলকা বলেছেন, কোভিড সংক্রমণের মোকাবিলায় দু’দেশই নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করছে। এবং ঐক্যবদ্ধ ভাবে এই সংকটের মোকাবিলা করার অঙ্গীকার নিয়েছে।

```