Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাকির নায়েকের বক্তৃতাই নাশকতার অনুপ্রেরণা! স্বীকার করল দিল্লিতে ধৃত আইএস জঙ্গি আবু ইউসুফ

দ্য ওয়াল ব্যুরো: ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েকের বক্তৃতা শুনেই নাকি আইসিসে যোগ দেওয়ার অনুপ্রেরণা পেয়েছিল দিল্লিতে ধৃত জঙ্গি আবু ইউসুফ খান। দিল্লি পুলিশ সূত্রের খবর, তদন্তকারীরা জেরা করতে গিয়ে এমনটাই জানতে পেরেছেন আবুর থেকে। রাজধানীতে বড় নাশ

জাকির নায়েকের বক্তৃতাই নাশকতার অনুপ্রেরণা! স্বীকার করল দিল্লিতে ধৃত আইএস জঙ্গি আবু ইউসুফ

শেষ আপডেট: 25 August 2020 03:00

দ্য ওয়াল ব্যুরো: ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েকের বক্তৃতা শুনেই নাকি আইসিসে যোগ দেওয়ার অনুপ্রেরণা পেয়েছিল দিল্লিতে ধৃত জঙ্গি আবু ইউসুফ খান। দিল্লি পুলিশ সূত্রের খবর, তদন্তকারীরা জেরা করতে গিয়ে এমনটাই জানতে পেরেছেন আবুর থেকে। রাজধানীতে বড় নাশকতার জন্য নিজেকে প্রস্তুত করছিল আবু। তার, বারুদ, ডিটোনেটর, আইইডি, সুইসাইড ভেস্ট, আইসিস জঙ্গি গোষ্ঠীর পতাকা, সবকিছুই উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। তবে বড় নাশকতা ঘটানোর আগেই শুক্রবার গভীর রাতে দিল্লির ধৌলা কুঁয়া এলাকায় পুলিশের বিশেষ দলের সঙ্গে এনকাউন্টার হয় আবুর। শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় তাকে। তদন্তকারীরা জানিয়েছেন, জেরায় আবু দাবি করেছে, জাকির নায়েকের বক্তব্য শুনেই নাশকতার নেশা পেয়ে বসেছিল তাকে। উত্তরপ্রদেশের বলরামপুরের বাসিন্দা, ৩৬ বছরের আবু লোন উল্ফ কায়দায় হামলার ছক কষেছিল সদ্য পার হওয়া স্বাধীনতা দিবসে। যাতে কারও সন্দেহ না হয়, তাই একাই হামলা চালাতে চেয়েছিল সে। কিন্তু করোনা আবহ ও লকডাউনে ভেস্তে গেছে প্ল্যান। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে শুক্রবার রাতে ধৌলা কুঁয়া ও করোল বাগের মধ্যে আইসিস সদস্যের কিছু গতিবিধি রয়েছে। সেইমতো তৈরি ছিল পুলিশ। তারা আগে থেকেই সেখানে জাল বিছিয়ে রাখে। সেই জালে পা দেয় আবু। তারপরেই শুরু হয় এনকাউন্টার। সেনাবাহিনীর স্কুলের সামনে এই গুলির লড়াই চলে। মোট ৫ রাউন্ড গুলি চালানো হয়। কিছুক্ষণের মধ্যেই অবশ্য পুলিশের জালে ধরা পড়ে সে। তার পরেই স্বীকার করে জাকির নায়েকের কথা। মুম্বই নিবাসী ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েকের নাম প্রথম সামনে আসে ২০১৬ সালে। বাংলাদেশে ঢাকার হোলি আর্টিজান ক্যাফের ভিতরে জঙ্গি হামলা করে বহু মানুষকে কুপিয়ে মারা হয়। এর পরে হামলাকারী জঙ্গিরা জানায়, তারা জাকির নায়েকের বক্তৃতা থেকে এই হামলার জন্য অনুপ্রাণিত হয়েছিল। এর পরে কাশ্মীরের জঙ্গিদের মধ্যে জাকির নায়েকের জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। এর পরে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে জাকির নায়েকের বিরুদ্ধে। অন্যায় কার্যকলাপের জন্য বিদেশ থেকে টাকা নেওয়ারও অভিযোগ ওঠে। এর পরে ২০১৮ সাল থেকে জাকির নায়েক দেশছাড়া। বর্তমানে মালয়েশিয়ায় রয়েছে এই ধর্ম প্রচারক। কিন্তু তা সত্ত্বেও যে উস্কানিমূলক বক্তৃতা দেওয়া থেমে থাকেনি, তার প্রমাণ মিলেছে বহুবার। জাকিরের ভাষণের প্রভাবে বহু যুবক যে আইএসে যোগ দিয়েছে তার প্রমাণ মিলেছে বারবারই। এমনকি কয়েক মাস আগেও দিল্লি দাঙ্গা চলাকালীন জাকির নায়েকের বিরুদ্ধে হিংসায় মদত দেওয়ার জন্য অর্থ জোগানের অভিযোগ উঠেছিল। সম্প্রতি আবু ইউসুফের বয়ানেও ফের সেই একই নাম উঠে এল। প্রসঙ্গত, আবু ইউসুফের সঙ্গে আফগানিস্তানের আইসিসের সক্রিয় যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। যেহেতু আবু উত্তরপ্রদেশের বাসিন্দা, এর ফলে সেই রাজ্যে কোনও আইসিস মডিউল গড়ে উঠেছে কিনা, সেই ব্যাপারেও খোঁজ নিচ্ছে পুলিশ। জানা গেছে, তার স্ত্রী ও চার সন্তানের প্রত্যেকের পাসপোর্ট রয়েছে।

```