Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মার্কিন হানার মুখে পরিবার সুদ্ধু নিজেকে উড়িয়ে দিলেন আইসিস প্রধান

দ্য ওয়াল ব্যুরো : ২০১৯ সালে নিহত হয়েছিলেন আইসিস (Isis) প্রধান আবু বকর আল বাগদাদি। বুধবার রাতে নিহত হলেন তাঁরই উত্তরসুরী আবু ইব্রাহিম অল হাশিমি অল কুরেশি। গভীর রাতে সিরিয়ার (Syria) ইদলিব (Idlib) শহরে তাঁকে ধরার চেষ্টা করে মার্কিন সেনা। ধরা ন

মার্কিন হানার মুখে পরিবার সুদ্ধু নিজেকে উড়িয়ে দিলেন আইসিস প্রধান

শেষ আপডেট: 3 February 2022 18:34

দ্য ওয়াল ব্যুরো : ২০১৯ সালে নিহত হয়েছিলেন আইসিস (Isis) প্রধান আবু বকর আল বাগদাদি। বুধবার রাতে নিহত হলেন তাঁরই উত্তরসুরী আবু ইব্রাহিম অল হাশিমি অল কুরেশি। গভীর রাতে সিরিয়ার (Syria) ইদলিব (Idlib) শহরে তাঁকে ধরার চেষ্টা করে মার্কিন সেনা। ধরা না দিয়ে পরিবার সুদ্ধু নিজেকে উড়িয়ে দেন কুরেশি। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, কাপুরুষের মতো মৃত্যুবরণ করেছেন আইসিস প্রধান। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বাইডেন বলেন, "গত রাতের অভিযানে এক গুরুত্বপূর্ণ জঙ্গি নেতা মারা গিয়েছেন। আমাদের সেনা যখন তাঁকে ধরতে যাচ্ছিল, তিনি বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন। তাঁর নিজের পরিবার বা ওই বাড়ির অপর বাসিন্দাদের প্রতিও তাঁর কোনও দয়ামায়া ছিল না।" বাইডেনের বক্তব্য, কুরেশি বিচারের মুখোমুখি হতে ভয় পেয়েছিলেন। তাই তিনি বাগদাদির মতোই বিস্ফোরণে নিজেকে ও আরও অনেককে উড়িয়ে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার ওই অভিযান বিশ্ব জুড়ে জঙ্গিদের উদ্দেশে একটি বার্তা পাঠিয়েছে। তা হল, আমরা তোমাদের ঠিক খুঁজে বার করব। বাইডেন বলেন, মার্কিন সেনা সব সময় জঙ্গি দমন অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে। তাঁর কথায়, "আমি আমেরিকার নাগরিকদের বাঁচাতে চেষ্টা করব। দেশ রক্ষার জন্য আমি কঠোর সিদ্ধান্ত নিতে পারি।" মার্কিন প্রেসিডেন্ট বলেন, আইএস প্রধানকে হত্যা করার জন্য আকাশপথে অভিযান চালানো যেতে পারত। কিন্তু তাতে অনেক নিরীহ মানুষের মরার সম্ভাবনা ছিল। তাই স্পেশাল ফোর্স ওই অভিযান চালিয়েছিল। বাইডেনের কথায়, "আমরা জানতাম জঙ্গি নেতাকে তাঁর পরিবারের লোকজন ঘিরে আছে। এমনকি শিশুরাও আছে তাঁর আশপাশে। আমরা তাঁকে ধরার জন্য পাঠিয়েছিলাম স্পেশাল ফোর্স। তাতে আমাদের তরফেও অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।"

```