Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সারা রাত পার্টি করে ইডেনে কোহলির ছিল ২৫০ রান! গোপন কথা জানালেন ঈশান্ত

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির গোপন কথা প্রকাশ্যে আনলেন ভারতীয় দলে তাঁর সতীর্থ ঈশান্ত শর্মা।সাম্প্রতিককালে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে বিরাট কোহলি সবচেয়ে বেশি ফিট। তিনি নিজের খাদ্যাভাস বদলে ফেলেছেন। ঘণ্টার পর ঘণ্টা তিনি জিমে পড়ে থেকে শর

সারা রাত পার্টি করে ইডেনে কোহলির ছিল ২৫০ রান! গোপন কথা জানালেন ঈশান্ত

শেষ আপডেট: 26 June 2023 10:15

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির গোপন কথা প্রকাশ্যে আনলেন ভারতীয় দলে তাঁর সতীর্থ ঈশান্ত শর্মা।সাম্প্রতিককালে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে বিরাট কোহলি সবচেয়ে বেশি ফিট। তিনি নিজের খাদ্যাভাস বদলে ফেলেছেন। ঘণ্টার পর ঘণ্টা তিনি জিমে পড়ে থেকে শরীর গঠনে ব্যস্ত থাকেন।

২০১২ সালের আগে কোহলি একেবারেই ভিন্ন ধরনের ছিলেন। তিনি সেইসময় জাতীয় জুনিয়র দলের সদস্য। কিন্তু খাওয়া-দাওয়া থেকে শুরু করে নিজের শরীরের যত্ন নিতে না। কিন্তু শেষ ১২ বছরে কোহলি নিজেকে একেবারেই বদলে ফেলেছেন।

কোহলির জাতীয় দল ও দিল্লি দলের সতীর্থ ঈশান্ত শর্মা এক ইউটিউব সাক্ষাৎকারে বলেছেন, কোহলি অনূর্ধ্ব ১৭ দলের হয়ে খেলার সময় একবার ইডেনে প্রথমদিনে ১০০ রানে নটআউট ছিল। তারপরের দিনই আবার বাকি ১৫০ রান করে মোট ২৫০ রানের ইনিংস খেলেছিল। কিন্তু আগেরদিন রাতে হোটেলে পার্টি করেছিল। হয়তো ভোরবেলায় ফিরে এসেছিল। মাঠে নেমে কোহলির ব্যাট থেকে আড়াইশো রানের ইনিংস বেরিয়ে আসে।

ঈশান্ত এই মুহূর্তে ছন্দে নেই। কিন্তু দেশের হয়ে ১০৫টি টেস্ট, ৮০টি ওয়ান ডে এবং ১৪টি টি ২০ ম্যাচ খেলেছেন। ঈশান্ত বলেছেন, ‘কোহলি নিজেকে শেষ ১২ বছরে অনেক বদলে নিয়েছে। নিজের পছন্দের খাবার ছোলে বাটুরে ত্যাগ করেছে।’ সব থেকে বড় কথা, অনুষ্কা শর্মা জীবনে আসার পরে কোহলির মধ্যেও বহু বদল এসেছে। এমনকী কন্যা ভামিকার কথাও বিশেষভাবে বলেছেন বিরাট।


```