Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নদিয়ার শহিদ সেনার বাবাকে জড়িয়ে ধরে নওসাদ বললেন, 'আমার ভাইকে মেরেছে, শাস্তি পেতেই হবে'

আইএসএফ বিধায়ক পুলওয়ামা ঘটনার প্রসঙ্গও টেনে আনেন। বলেন, তাঁর সন্দেহ আছে এই ঘটনার তদন্তও কতটা হবে।

নদিয়ার শহিদ সেনার বাবাকে জড়িয়ে ধরে নওসাদ বললেন, 'আমার ভাইকে মেরেছে, শাস্তি পেতেই হবে'

ঝন্টু আলি শেখের বাড়িতে নওসাদ

শেষ আপডেট: 25 April 2025 21:38

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার (Jammu Kashmir Pahalgam Attack) পরই কুলগামে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে শুরু হয়েছিল গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে শহিদ হন সেনা জওয়ান ঝন্টু আলি শেখ। তিনি পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা ছিলেন। শুক্রবার তাঁরই বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে যান আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী (Nawsad Siddique)। ঝন্টুর পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে তিনি মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন। 

নওসাদের কথায়, ধারা ৩৭০ এবং নোটবন্দি নিয়ে অনেক কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু বাস্তবে দেখা গেল সবই ভুয়ো দাবি। না কাশ্মীরে সন্ত্রাস থেমেছে, না জঙ্গিদের বাড়বাড়ন্ত। এটা অত্যন্ত দুঃখজনক। আইএসএফ বিধায়কের বক্তব্য, ''আমার ২৬ জন ভাইকে খুন করে ওই সমাজবিরোধীগুলো। ঝন্টু ভাইকেও খুন করেছে। ওদের যেন কোনও ভাবে না ছাড়া হয়। পাকিস্তানে লুকিয়ে থাকুক ওরা কিংবা আফগানিস্তান, আমেরিকায়। ওদের যেন খুঁজে খুঁজে মারা হয়।'' প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে তাঁর মন্তব্য, ৫৬ ইঞ্চি নিয়ে অনেক কথা শুনিয়েছেন তিনি। এবার প্রমাণ করার সময় এসে গেছে। 

আইএসএফ বিধায়ক পুলওয়ামা ঘটনার প্রসঙ্গও টেনে আনেন। বলেন, তাঁর সন্দেহ আছে এই ঘটনার তদন্তও কতটা হবে। কারণ ২০১৯ সালের ওই ঘটনার তদন্তের অগ্রগতি কী, তা এখনও কেউ জানে না। তবে কেন্দ্রীয় সরকারকে তাঁর বার্তা, যারা এই কাজ করেছে তাদের দ্রুত পাকড়াও করে নিশ্চিত করতে হবে যাতে এমন ঘটনা আর না ঘটে। পাকিস্তানের অলিতে-গলিতে ঘুরে বেড়ালে সেখান থেকে ধরে আনতে হবে জঙ্গিদের। 

এদিকে শহিদ সেনার বাবার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন নওসাদ। তাঁকে আশ্বস্ত করার চেষ্টা করেন। তাঁর সামনে কান্নায় ভেঙে পড়েন ঝন্টুর বাবা। প্রসঙ্গত, প্রথমে ওই জওয়ানের পরিচয় পাওয়া যায়নি। পরে সেনার হোয়াইট নাইট কোর-এর তরফে জানানো হয়, তাঁর নাম ঝন্টু আলি শেখ, ৬ প্যারাস্যুট রেজিমেন্টের সদস্য ছিলেন। লড়াই চলাকালীন গুলি লাগে তাঁর শরীরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হোয়াইট নাইট কোর-এর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, 'কর্তব্যের প্রতি অবিচল থাকা ও সাহসের সঙ্গে তিনি যেভাবে লড়েছেন, তা চির স্মরণীয় হয়ে থাকবে।' তাঁরা জানান, গুলির লড়াই এখনও চলছে দুধু-বসন্তগড় অঞ্চলে।   

পহেলগামে জঙ্গি হামলায় বাংলার তিন জন মারা গেছেন। বুধবার তাঁদের মরদেহ এসে পৌঁছয় কলকাতায়। বিতান অধিকারী, সমীর গুহ, মনীশ চন্দ্র মিশ্রদের পরিবারের চোখের জলের সঙ্গে ঝন্টুর পরিবারের চোখের জল যে আলাদা নয়, তা একেবারে পরিষ্কার। সকলেই তাই এই নৃশংস হামলার বদলা চান। 


```