Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালিতে ঢুকতে বাধা নওসাদকে, সায়েন্স সিটির কাছে গ্রেফতার আইএসএফ বিধায়ক

ফের সন্দেশখালিতে ঢুকতে বাধা বিরোধীদের। এদিন সন্দেশখালি ঢোকার আগেই গ্রেফতার করা হল আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে।

সন্দেশখালিতে ঢুকতে বাধা নওসাদকে, সায়েন্স সিটির কাছে গ্রেফতার আইএসএফ বিধায়ক

শেষ আপডেট: 27 February 2024 11:13

দ্য ওয়াল ব্যুরো: ফের সন্দেশখালিতে ঢুকতে বাধা বিরোধীদের। এদিন সন্দেশখালি ঢোকার আগেই গ্রেফতার করা হল আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে। সন্দেশখালি থেকে ৬৭ কিলোমিটার আগে সায়েন্স সিটির কাছে রুখে দেওয়া হয় তাঁকে। কেন তাঁকে যেতে দেওয়া হবে না এই প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান আইএসএফ বিধায়ক। কিন্তু ১৪৪ ধারা রয়েছে বলে জানিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এটাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট বলে দাবি করেছে পুলিশ।

শাহজাহান ও তার বাহিনীর দীর্ঘ অত্যাচারের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালি। রেশন দুর্নীতি কাণ্ডে গত ৫ জানুয়ারি ভোররাতে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডির আধিকারিকরা। সেই খবর মুহূর্তে ছড়াতেই কয়েক হাজার মানুষ ঘিরে ধরে ইডি আধিকারিকদের। জনতার হামলায় গুরুতর জখম হন ইডির বেশ কয়েকজন কর্মী-আধিকারিক। তল্লাশি বন্ধ রেখেই এলাকা ছাড়তে হয় ইডির টিমকে। তারপর থেকেই বেপাত্তা শাহজাহান। শাহজাহান ও তার সাগরেদদের গ্রেফতারের দাবিতে তারপর থেকেই অশান্ত হয়ে ওঠে সন্দেশখালি। ইতিমধ্যে স্থানীয় তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দার ও অজিত মাইতি গ্রেফতার হলেও এখনও অধরা শাহজাহান। 

সন্দেশখালির মানুষের উপর শাহজাহান বাহিনীর অবর্ণনীয় অত্যাচারের কথা প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে গোটা রাজ্যজুড়ে। দফায় দফায় বিরোধীরা সন্দেশখালি যাচ্ছেন সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে। আর নিয়মিতই পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে তাঁদের। এবার আটকে দেওয়া হল আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে। মঙ্গলবার সকাল সোয়া ৯টা নাগাদ সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন নওসাদ। সায়েন্স সিটির কাছে পৌঁছতেই পুলিশ আটকে দেয় তাঁকে। পুলিশের দাবি ১৪৪ ধারা লঙ্ঘন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। বিধায়ক প্রশ্ন করেন সন্দেশখালি থেকে ৬৭ কিলোমিটার দূরে কেন আটকে দেওয়া হচ্ছে । পুলিশ জানায়, আইপিসির ১৫১ নম্বর ধারায় গ্রেফতার করা হল তাঁকে।

মঙ্গলবার সন্দেশখালি ছাড়াও বাসন্তী যাওয়ারও পরিকল্পনা ছিল আইএসএফের বিধায়কের। কিন্তু তার আগেই সায়েন্সসিটিতে গ্রেফতার করে তাঁকে লালবাজারের নিয়ে গেলেন পুলিশ আধিকারিকরা।


```