Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মতভেদ থাকবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান মানব না: বাংলাদেশের বক্তার 'কুমন্তব্য' নিয়ে নওসাদ

এক সভায় বক্তব্য রাখার সময় নওসাদ বলেন, 'কদিন আগে বাংলাদেশের এক বক্তা মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রাজনৈতিক মতাদর্শে ফারাক আছে, থাকবে।

মতভেদ থাকবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান মানব না: বাংলাদেশের বক্তার 'কুমন্তব্য' নিয়ে নওসাদ

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 December 2025 15:15

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ বাংলাদেশের এক ইসলামি বক্তার বিরুদ্ধে। এনিয়ে এবার সরব হলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী (Naushad Siddiqui)। তিনি বলেন, "আমাদের মতভেদ আছে, থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে অপমান করে কোনও কথা হলে মেনে নেব না।"

এক সভায় বক্তব্য রাখার সময় নওসাদ বলেন, 'কদিন আগে বাংলাদেশের এক বক্তা মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রাজনৈতিক মতাদর্শে ফারাক আছে, থাকবে। কারণ তিনি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছেন এবং আমরা চোরমুক্ত সমাজ চাইছি। ফলে দুজনের আদর্শ এক হবে না। সবসময় মতাদর্শগত সংঘাত লেগেই থাকবে।"

"কিন্তু দিনশেষে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে নিয়ে বাংলাদেশের বক্তা যে বাজে মন্তব্য করেছেন, আমি ভারতবর্ষ থেকে তাঁকে ধিক্কার জানাচ্ছি।" একথা বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এই নিয়ে জবাবদিহি চাওয়ার দাবি জানান। একইসঙ্গে ভারত সরকারকে উদ্দেশ করে নওসাদ বলেন, "যত দ্রুত সম্ভব ইউনুস সরকারের (Yunus Govt) সঙ্গে কথা বলে বাংলাদেশের ওই বক্তার বিরুদ্ধে ব্যবস্থা নিক।"

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে  ওপার বাংলার ইসলামি নেতা আলেম রফিকউল্লাহ আনসারীকে মুখ্যমন্ত্রীকে নিয়ে 'আপত্তিকর' মন্তব্য করতে শোনা গেছে। বাংলাদেশের বর্তমান অরাজকতার সময়ে এই ভিডিও (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল) ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। 

বাংলাদেশে এই মুহূর্তে নৈরাজ্যের পরিস্থিতি। ছাত্রনেতা ওসমান হাদির খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ওপার বাংলা।

হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে খুনের পর নগ্ন দেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। 
যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, শুধু হিন্দু বলে নয়, ঈর্ষা ও বিদ্বেষ থেকেও নিশানা করা হয়েছি দীপু দাসের গ্রামের মানুষ বলছেন, আজকের বাংলাদেশে হিন্দুদের উচ্চাশা বা সাফল্যই যেন তাদের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠছে। “এটা বুঝিয়ে দিল, হিন্দু হয়ে জীবনে এগোতে চাইলেই বিপদ,” বলেন এক স্থানীয় নেতা।

দীপু দাসের হত্যার রেশ এসে পড়েছে ভারতেও। হিন্দু যুবককে খুনের প্রতিবাদে পথে নেমেছে রাজনৈতিক দলগুলি। ভারতের বিদেশমন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা করেছে। এখনও উত্তাল বাংলাদেশ। আর এর মধ্যেই ওপার বাংলায় আরেক হিন্দু যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বুধবার তোলাবাজির অভিযোগে অমৃত মণ্ডল নামে এক যুবকের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


```