Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাঁকা গ্যালারি, মাটিতে বসে নওসাদরা! নেতাজি ইন্ডোরে প্রতিষ্ঠা দিবসের সভা করল আইএসএফ

মনে রাখতে হবে, ঠিক এক বছর আগে এই আইএসএফের প্রতিষ্ঠা দিবসের দিনই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ধর্মতলা চত্বর।

ফাঁকা গ্যালারি, মাটিতে বসে নওসাদরা! নেতাজি ইন্ডোরে প্রতিষ্ঠা দিবসের সভা করল আইএসএফ

শেষ আপডেট: 21 January 2024 16:56

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল আইএসফ। সিঙ্গেল বেঞ্চ শর্তসাপেক্ষে অনুমোদন দিলেও সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। তাতেই এই সভা ঘিরে সংশয় তৈরি হয়। অবশেষে আইএসএফ সেই সভা করল নেতাজি ইন্ডোরে। তবে গ্যালারি ছিল ফাঁকা। 

কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, সভা হলে ১০০০ লোকের বেশি জমায়েত করা যাবে না। রবিবার এত লোক তো দূর, রাজ্য কমিটির ১৭ জন সদস্য মিলে প্রতিষ্ঠা দিবস পালন করলেন নওসাদরা। নেতাজি ইন্ডোরের ফাঁকা গ্যালারি নিয়ে কথা বলতে গিয়ে আইএসএফ বিধায়ক জানান, ১০০০ জন সভায় ঢুকতে পারবেন আর কেউ পারবেন না, এতে অনেকে মনক্ষুণ্ন হতে পারেন। তাই গ্যালারি ফাঁকা রাখা হয়েছে। আদালত যে নির্দেশ দিয়েছে তা কোনও ভাবেই অমান্য করা হয়নি। 

মনে রাখতে হবে, ঠিক এক বছর আগে এই আইএসএফের প্রতিষ্ঠা দিবসের দিনই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ধর্মতলা চত্বর। হাতিশালায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নওসাদরা। আর এবার পুলিশের তরফে বিশেষ ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে ফাঁকা নেতাজি ইন্ডোরে প্রতিষ্ঠা দিবস পালন করল আইএসএফ। 

তবে গণ্ডগোল প্রসঙ্গে পুলিশকে খোঁচা দিয়েছেন নওসাদ সিদ্দিকী। তাঁর কথায়, পুলিশ যদি সক্রিয় থাকে তাহলে তৃণমূল তাদের মারতে পারবে না। কিন্তু তারা যদি নিষ্ক্রিয় হয়, তাহলে হিংসার ঘটনা ঘটতেই পারে। রাজ্য সরকারকেও তাঁর আক্রমণ, আজ ২১ জুলাইয়ের থেকে বেশি লোক হত। তাই তারা আতঙ্কিত হয়েই কোর্টের দ্বারস্থ হয়েছে। সেই প্রেক্ষিতে বলা যায়, কোনও জমায়েত না করে কার্যত প্রতিবাদ দেখিয়ে সভা করল আইএসএফ।   


```