Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রামধনুর ভিতর দিয়ে উড়ছে বিমান! ভাইরাল ভিডিও দেখে অবাক নেট দুনিয়া, কিন্তু সত্যিটা কী!

দ্য ওয়াল ব্যুরো: আকাশ দিয়ে উড়ে চলেছে বিমান। আর তাকে ঘিরে রয়েছে আস্ত এক রামধনু বলয়! এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে মনে হচ্ছে যেন স্বর্গের সৌন্দর্য সঙ্গে নিয়ে উড়ে চলেছে সে বিমান। সে ভিডিও আবার শ্যুট করা হয়েছে অন্য এক বিম

রামধনুর ভিতর দিয়ে উড়ছে বিমান! ভাইরাল ভিডিও দেখে অবাক নেট দুনিয়া, কিন্তু সত্যিটা কী!

শেষ আপডেট: 10 November 2019 14:30

দ্য ওয়াল ব্যুরো: আকাশ দিয়ে উড়ে চলেছে বিমান। আর তাকে ঘিরে রয়েছে আস্ত এক রামধনু বলয়! এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে মনে হচ্ছে যেন স্বর্গের সৌন্দর্য সঙ্গে নিয়ে উড়ে চলেছে সে বিমান। সে ভিডিও আবার শ্যুট করা হয়েছে অন্য এক বিমান থেকে। আকাশপথে অপূর্ব এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন চিনের এক যাত্রী। ভিডিওটি কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই ব্যক্তি। তার পরেই ভাইরাল হয়ে গিয়েছে সেটি। ভিডিও দেখে মনে হচ্ছে, যেন রামধনুটিকে সঙ্গে নিয়েই তার ভেতর দিয়ে উড়ে চলেছে প্লেনটি। সাত-রঙের বলয় যেন  ঘিরে রয়েছে তাকে। দেখুন ভিডিও। https://www.youtube.com/watch?v=sidqLlDHD2Q এই ভিডিও দেখে অনেকেই ভেবেছেন অলৌকিক কোনও কাণ্ড। অেকে আবার অভিযোগ তুলেছেন, ভিডিওটি এডিটেড। কিন্তু শেষমেশ হতাশ হয়েছেন দু'পক্ষই। কারণ বিশেষজ্ঞরা ইতিমধ্যেই দাবি করেছেন, পুরো বিষয়টিই অপটিক্যাল ইলিউশন। যে প্লেনটিতে ওই যাত্রী যাচ্ছিলেন, সেই প্লেনটিরই ছায়া নাকি মেঘের বুকে পড়েছিল। সেই ছবিই ওই যাত্রী তুলেছেন বিমানের ভিতরে বসে। চিনের আবহাওয়াবিদ বিয়ান ইয়াং ব্যাখ্যা করেছেন, যাত্রিবাহী ওই বিমানের ভিতরে জ্বলা আলো মেঘের গায়ে প্রতিফলিত হয়ে রামধনু রঙের বলয় এবং বিমানের ছায়ার জন্ম দিয়েছিল। তাই ওই যাত্রী দেখেছেন, যেন রামধনুকে সঙ্গী করে বিমান উড়ছে আকাশ দিয়ে। তাঁর ভিডিওতেও ধরা পড়েছে সে দৃশ্যই। ইয়াং আরও জানিয়েছেন, আকাশ পথে ঘন মেঘের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রায়ই এমন দৃষ্টিবিভ্রম হয়।

```