Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেখ শাহজাহানকে খুঁজতে রাজ্য পুলিশই কি সাহায্য করছে, পদ থেকে সরিয়ে বড় ইঙ্গিত 

সূত্রের খবর, ইডি অফিসারদের উপর হামলা করে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শেখ শাহজাহানকে খুঁজতে রাজ্য পুলিশই কি সাহায্য করছে, পদ থেকে সরিয়ে বড় ইঙ্গিত 

শেষ আপডেট: 9 January 2024 01:02

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি অফিসাররা। এই ঘটনায় রাজনৈতিক ভাবে তৃণমূল কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ‘প্ররোচনা’ দেওয়ার অভিযোগ করেছিল ঠিকই। কিন্তু সূত্রের খবর, ইডি অফিসারদের উপর হামলা করে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রে এও দাবি, শেখ শাহজাহানকে খুঁজতে ইডিকে পুরোদস্তুর সাহায্য করছে রাজ্য পুলিশ। খুব শিগগির তাঁকে আটক করে ফেলা যাবে বলেও মনে করা হচ্ছে। অনেকের মতে, সোমবার এ ব্যাপারে বড় ইঙ্গিত দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন সেখানে ছিলেন রাজীব। তিনি অবশ্য সাগরে পৌঁছে গেছিলেন রবিবার রাতেই। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজি শুধু সংক্ষেপে এটুকুই বলেন, “যারা আইন নিজের তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে।”

শাহজাহানকে খুঁজতে রাজ্য পুলিশও যে সক্রিয় তার বড় ইঙ্গিত আরও একটি ঘটনার মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন শাহজাহান। তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মৎস্য বিভাগের দায়িত্ব সোমবার নিজের হাতে নিয়ে নেন জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকা সত্ত্বেও এখনও বন মন্ত্রী পদে রয়েছেন। কিন্তু ফেরার শাহজাহানের পাশে সেভাবে দাঁড়াতে চাইল না দল।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ না থাকলে নারায়ণ গোস্বামীর একার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এর অর্থ পরিষ্কার। তা হল, কালীঘাট আর শাহজাহানকে রাজনৈতিক আশ্রয় দিতে নারাজ। তাঁর মাথার উপর থেকে হাত তুলে নেওয়া হল। রাজ্য পুলিশের জন্যও শাসক দলের এই বার্তা খুবই পরিষ্কার এবং স্পষ্ট।

সার্বিক এই পরিস্থিতির মধ্যেই সোমবার রাতে কলকাতায় এসে পৌঁছেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে এজেন্সি পূর্বাঞ্চলীয় অফিসারদের সঙ্গে তিনি লম্বা মিটিং করেছেন বলেও খবর। এখন দেখার কাল থেকে ইডি নতুন কী পদক্ষেপ করে।


```