Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সিগন্যাল' কি নতুন হোয়াটসঅ্যাপ, গোপনীয়তা রাখতে ডাউনলোডের হিড়িক পড়েছে

দ্য ওয়াল ব্যুরো : কয়েকবছর আগেই বাজারে এসেছে ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস 'সিগন্যাল'। ফেসবুকের মালিকানাধীন হোয়াটস অ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসাবেই বাজারে আত্মপ্রকাশ করেছিল ওই অ্যাপ। আচমকাই তার জনপ্রিয়তা বেড়েছে ব্যাপক হারে। নতুন অ্যাপে রেজিস্টার

'সিগন্যাল' কি নতুন হোয়াটসঅ্যাপ, গোপনীয়তা রাখতে ডাউনলোডের হিড়িক পড়েছে

শেষ আপডেট: 9 January 2021 12:03

দ্য ওয়াল ব্যুরো : কয়েকবছর আগেই বাজারে এসেছে ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস 'সিগন্যাল'। ফেসবুকের মালিকানাধীন হোয়াটস অ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসাবেই বাজারে আত্মপ্রকাশ করেছিল ওই অ্যাপ। আচমকাই তার জনপ্রিয়তা বেড়েছে ব্যাপক হারে। নতুন অ্যাপে রেজিস্টার করেছেন বহু মানুষ। হোয়াটস অ্যাপের নতুন পলিসি নিয়ে খুশি নন অনেকেই। কারণ তারা স্থির করেছে, গ্রাহকদের কিছু ব্যক্তিগত তথ্য ফেসবুকের অন্যান্য অ্যাপ ও পরিষেবাকে দেওয়া হবে। গ্রাহকরা অনেকেই আশঙ্কা করছেন, এর ফলে তাঁদের গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। সম্প্রতি এত বেশি সংখ্যক মোবাইল ব্যবহারকারী সিগন্যালের গ্রাহক হতে চেয়েছেন যে, তাঁদের রেজিস্ট্রেশন করাতে সমস্যা হচ্ছে। সিগন্যাল কোম্পানি টুইট করে বলেছে, প্রত্যেক গ্রাহকের পরিচয় খতিয়ে দেখে তবেই তারা রেজিস্ট্রেশন করাচ্ছে। তাই সময় লাগছে বেশি। গত বুধবার বিশ্বের ধনীতম ব্যক্তিদের অন্যতম ইলোন মাস্ক সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন, আপনারা সিগন্যালের গ্রাহক হোন। তার পরে অনেকে নতুন অ্যাপে নাম রেজিস্ট্রি করানোর উদ্যোগ নেন। সিগন্যাল ফাউন্ডেশন নামে এক অলাভজনক সংস্থা সিগন্যাল অ্যাপ তৈরি করেছে। ২০১৪ সালে ওই অ্যাপ বাজারে আসে। তখন সিগন্যাল ফাউন্ডেশন জোর দিয়েছিল গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার ওপরে। তার ট্যাগলাইন ছিল 'সে হ্যালো টু প্রাইভেসি'। সিগন্যালেও হোয়াটস অ্যাপের মতো এন্ড টু এন্ড এনক্রিপশান হয়। অ্যান্ড্রয়েড, আই ফোন, আই প্যাড, উইন্ডোজ, ম্যাক, লিনুক্স-এর মতো ডিভাইসে ব্যবহার করা যায় সিগন্যাল। সিগন্যাল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন হোয়াটস অ্যাপের অন্যতম প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন। ২০১৭ সালে হোয়াটস অ্যাপের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। সিগন্যালেও হোয়াটস অ্যাপের মতো নানা সুবিধা পাওয়া যায়। কিন্তু তা গুগল ড্রাইভ বা আই ক্লাউডে কথোপকথনের ব্যাক আপ রাখতে দেয় না। ওই অ্যাপে কোনও গ্রুপ কারও সম্মতি ছাড়া তাকে অ্যাড করতে পারে না। সম্প্রতি হোয়াটস অ্যাপ তার প্রাইভেসি পলিসি ও টার্মস অব সার্ভিস বিস্তারিত জানায়। তাতে বলা হয়, তারা বরাবরই গ্রাহকদের তথ্য ফেসবুকের বিভিন্ন প্রোডাক্ট ও পরিষেবার কাছে বিক্রি করে। ব্যবহারকারীর লোকেশন ডেটাও তারা জেনে ফেলে। কেউ যদি অ্যাপল আই ফোন বা অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটস অ্যাপ ব্যবহার করেন, তাহলেও তাঁর লোকেশন অর্থাৎ তিনি কোথা থেকে অ্যাপ ব্যবহার করছেন তা জেনে ফেলা যায়।

```