Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোচবিহারে নিশীথ ম্যাজিক খতম? জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া নেতার উপর চরম ক্ষুব্ধ শুভেন্দু

সিতাইয়ের এই ফলাফলের কারণ কী? কোচবিহারে নিশীথ ম্যাজিক কি খতম? 

কোচবিহারে নিশীথ ম্যাজিক খতম? জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া নেতার উপর চরম ক্ষুব্ধ শুভেন্দু

শুভেন্দু অধিকারী এবং নিশীথ প্রামাণিক

শেষ আপডেট: 23 November 2024 13:01

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারের সিতাইয়ে ডাহা হারল বিজেপি। এবং বিধানসভার এই উপ নির্বাচনে ফলাফল যা হল, তা একপ্রকার বেআব্রু করে দিল একদা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। শুধু তা নয়, সিতাইয়ের এই ফলাফল ক্ষোভের জ্বালামুখ খুলে দিল বিজেপিতে। কেননা গত লোকসভা ভোটে সিতাইয়ে বিজেপি যে ভোট পেয়েছিল উপ নির্বাচনে তার থেকেও ৬০ হাজার ভোট কম পেয়েছে। 

কৌতূহলের বিষয় হল, সিতাইয়ের এই ফলাফলের কারণ কী? কোচবিহারে নিশীথ ম্যাজিক কি খতম? 

উনিশের লোকসভা ভোটের ঠিক আগে নিশীথ প্রামাণিককে বিজেপিতে নিয়ে এসে পাশা উল্টে দিয়েছিলেন মুকুল রায়। নিশীথ তখন  কোচবিহারের যুব তৃণমূল সভাপতি। শাসক দলের যুব সভাপতি থাকার কারণে কোচবিহারে দোর্দণ্ডপ্রতাপ ছিল নিশীথের। তৃণমূলের মূল সংগঠন যা ‘মাদার’ বলে পরিচিত, তাকে তোয়াক্কাই করতেন না এই তরুণ তুর্কী। বরং জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ আকছাড় এই বলে কান্নাকাটি করতেন যে ‘এই ছেলেটার উৎপাতে আমরা অতীষ্ঠ’। উনিশের লোকসভা ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন নিশীথ। অমিত শাহদের ধারণা হয়েছিল, এই ছেলে বুঝি বাঘের মতো। তাঁর সিংহ বিক্রমে কোচবিহারে তৃণমূল সাফ হয়ে যাবে! 

কিন্তু পর্যবেক্ষকদের মতে, শনিবার স্পষ্ট হয়ে গেল, অমিত শাহরা আসল ব্যাপারটা হয়তো ধরতেই পারেননি। তাঁকে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী করে বা জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে কোচবিহারে আদতে দলের কোনও লাভ হয়নি। বরং ভষ্মে ঘি ঢালা হয়েছে। তাঁদের মতে, নিশীথ ছিলেন সূর্যের আলোয় আলোকিত। তৃণমূলের ছিলেন। তাই স্থানীয় পুলিশ ও প্রশাসনের ভরসায় ছরি ঘোরাতেন। এবং সেই কারণেই সংগঠনের নিচুতলার কর্মীদের একটা বড় অংশ তাঁকে ঘিরে ভন ভন করতেন। উনিশের লোকসভা ভোটে সেই তাকতেই জিতেছিলেন নিশীথ। তৃণমূলের নিচুতলার সংগঠনকে ব্যবহার করেছিলেন তৃণমূলেরই বিরুদ্ধে। কিন্তু তার পর বিজেপিতে গিয়ে গত পাঁচ বছরে সেই সংগঠন ধরে রাখতে পারেননি। জেড ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে, গাড়ির কনভয় ছুটিয়ে উদয়ন ঘোষদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করেছেন ঠিকই, কিন্তু তাতে কোচবিহারে বিজেপির সংগঠন পুষ্ট হয়নি। 

রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে, সিতাইয়ে দেওয়াল লিখন তাই অনেক আগে থেকেই স্পষ্ট ছিল। এমনকি তা পরিষ্কার পড়তে পারছিলেন শুভেন্দু অধিকারীরা। 
চব্বিশের লোকসভা ভোটেও সিতাইয়ে এগিয়ে ছিল তৃণমূল। নিশীথ প্রামানিক তখনও কাবু করতে পারেননি জগদীশ বসুনিয়া উদয়ন গুহদের। সেবার তৃণমূল পেয়েছিল ১২৮১৮৯টি ভোট। নিশিথ প্রামানিক পেয়েছিলেন ৯৯৮১২ টি ভোট। অর্থাৎ সিতাইয়ে ৩০ হাজার ভোটে পিছিয়ে ছিল বিজেপি। সেই ব্যবধান উপ নির্বাচনে বেড়ে হল ১ লক্ষ ৩০ হাজার। 

বিজেপি সূত্রে খবর, সিতাইয়ে এমন ফলাফল যে হতে পারে তা আগাম অমিত শাহকে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন শুভেন্দু। এ ব্যাপারে তিনি চরম ক্ষোভ জানিয়েছিলেন নিশীথের বিরুদ্ধে। শুভেন্দুদের বক্তব্য, কেন্দ্রের মন্ত্রী হয়ে নিশীথ কেবল এদিক ওদিক করে বেরিয়েছেন। কোচবিহারে নজর দেননি। তারই খেসারত দিতে হল দলকে। 
শনিবার উপ নির্বাচনের এই ফলাফলের পর কোচবিহার তথা বিজেপিতে নিশীথের অবস্থান যে আরও বিপন্ন হল তা নিয়ে সংশয়ের কোনও অবকাশ নেই।


```