Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঁথি সমবায় ব্যাঙ্ক পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পাচ্ছে? আরবিআই গভর্নরের আমন্ত্রণ ঘিরে কৌতূহল

আরবিআই গভর্নরের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে মুম্বই উড়ে গিয়েছেন সমবায়ের চেয়ারম্যান তরুণ মাইতি এবং সিইও অ্যাপোলো আলি।

কাঁথি সমবায় ব্যাঙ্ক পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পাচ্ছে? আরবিআই গভর্নরের আমন্ত্রণ ঘিরে কৌতূহল

ফাইল ছবি।

শেষ আপডেট: 19 March 2025 12:00

দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে অদূর ভবিষ্যতেই পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পেতে পারে কাঁথি সমবায় কো-অপারেটিভ ব্যাঙ্ক (Contai Co-operative)। আরবিআই গভর্নরের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে মুম্বই উড়ে গিয়েছেন সমবায়ের চেয়ারম্যান তরুণ মাইতি এবং সিইও অ্যাপোলো আলি। তারপরই এ নিয়ে  কৌতূহল তৈরি হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে কাঁথি সমবায়ের চেয়ারম্যান তরুণ মাইতি বলেন, অনেক আগেই পূর্ণ ব্যাঙ্কের আবেদন জানানো হয়েছিল। সম্প্রতি ব্যাঙ্ক পর্যবেক্ষণ করে গিয়েছেন আরবিআইয়ের কলকাতার জেনারেল ম্যানেজারের নেতৃত্বাধীন একটি দল। এবার আরবিআই গভর্নর বৈঠকে ডেকেছেন।" 

পূর্ণ ব্যাঙ্কের মর্য়াদা পেতে গেলে কী কী শর্ত পূরণ করা আবশ্যক?

আরবিআই সূত্রের খবর, আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে (ইউসিবি) ‘শিডিউলড’ বা পূর্ণমাত্রার ব্যাঙ্কের মর্যাদা পেতে হলে কমপক্ষে হাজার কোটি টাকার ডিপোজিট সুনিশ্চিত করতে হয়। সেক্ষেত্রে কাঁথির সমবায় ১৩৫০ কোটি টাকার ডিপোজিট  সুনিশ্চিত করেছে।

একই সঙ্গে আরবিআই নির্ধারিত ‘টিয়ার থ্রি বা ফোরে’র মধ্যে থাকতে হয়। সেক্ষেত্রে কাঁথি সমবায় ব্যাঙ্ক ইতিমধ্যে আরবিআইয়ের টিয়ার থ্রি’র অন্তর্ভুক্ত রয়েছে।। অডিটেও ‘এ’ ক্লাসের শিরোপাও পেয়েছে।

পূর্ব মেদিনীপুরের কাঁথি দিয়ে পথ চলা শুরু করা এই সমবায়ের এখন মোট শাখার সংখ্যা ১৬টি। দুই মেদিনীপুর, হুগলি, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁদের শাখার পাশাপাশি রয়েছে এটিএম, অনলাইন ব্যাঙ্কিং, ফোন ব্যাঙ্কিং সহ ব্যাঙ্কের একাধিক পরিষেবামূলক কাজকর্ম।

এর আগে ১৫০০ কোটি টাকার ডিপোজিট সুনিশ্চিত করে এরাজ্য থেকে পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পেয়েছে ‘বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’। অদূর ভবিষ্যতে কাঁথি সমবায়ও সেই মর্যাদা পেতে চলেছে বলে মনে করা হচ্ছে।


```