Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

তৃণমূলে কি ক্যাপ্টেন অমরেন্দ্র আসছেন, মুকুল-জগমিতের দোস্তির কথা মনে পড়ছে অনেকের

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিং (Amarinder Singh)। বলা ভাল, পাটিয়ালার মহারাজকে সরিয়ে দিয়েছেন সনিয়া-রাহুল। তার পর পরই বাংলায় শাসক দলের একাংশের মধ্যে জল্পনা যে, অমরেন্দ্র যোগ দ

তৃণমূলে কি ক্যাপ্টেন অমরেন্দ্র আসছেন, মুকুল-জগমিতের দোস্তির কথা মনে পড়ছে অনেকের

শেষ আপডেট: 20 September 2021 14:00

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিং (Amarinder Singh)। বলা ভাল, পাটিয়ালার মহারাজকে সরিয়ে দিয়েছেন সনিয়া-রাহুল। তার পর পরই বাংলায় শাসক দলের একাংশের মধ্যে জল্পনা যে, অমরেন্দ্র যোগ দিতে পারেন তৃণমূলে (TMC)! ভাল কাজ করেছি, বলেছেন আয়করের লোকজনও, দাবি সোনু সুদের দলের এক নেতার কথায়, এটা শুনে অনেকেই ফ্যাক করে হেসে দিতে পারেন। কিন্তু জগমিৎ সিং ব্রারের কথা মনে আছে কি! কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন সাংসদ জগমিৎ ব্রার। পাঞ্জাবে অমরেন্দ্র সিংয়ের সঙ্গে তাঁর ছিল আদায়-কাঁচকলায় সম্পর্ক। সেই সংঘাতের কারণেই ষোল সালে কংগ্রেস তাঁকে বহিষ্কার করেছিল। তার পর ২০১৬ সালে তৃণমূল বাংলায় ফের ক্ষমতায় ফিরতেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনৈতিক আধিপত্য বিস্তারের অশ্বমেধ শুরু করেন, তখন মুকুল রায় দলে নিয়ে আসেন জগমিৎকে। তৃণমূলের পাঞ্জাব ইউনিটের মাথা হন জগমিৎ। তৃণমূলের এখনও একটা স্ট্রং পাঞ্জাব কানেকশন রয়েছে বলে অনেকের ধারণা। বাংলায় ভোটের পর পরই অমরেন্দ্র সিংয়ের উপদেষ্টা হয়েছিলেন প্রশান্ত কিশোর। জল্পনা হল, সেই প্রশান্ত কিশোরের মধ্যস্ততায় ক্যাপ্টেন সামিল হতে পারেন তৃণমূলে। এমন একটা সম্ভাবনা নাকি উঁকি দিচ্ছে। বলা বাহুল্য অমরেন্দ্র সিং তৃণমূলের যোগ দিলে বাবুল-অধ্যায়ও ফিকে হয়ে যাবে। এতটাই হই হই পড়ে যাবে সর্বভারতীয় রাজনীতিতে। কারণ, পাটিয়ালার মহারাজের মাথায় অনেক পালক। পাঞ্জাবের তিনটি মেয়াদের মুখ্যমন্ত্রী তিনি। অনেকের কৌতূহল হতে পারে, জগমিৎ ব্রার এখন কোথায়? বছর দুয়েক আগে জগমিৎ যোগ দিয়েছেন আকালি দলে। তৃণমূল-পর্ব পিছনে ফেলে বাদল পরিবারের প্রতি তাঁর আনুগত্য সঁপে দিয়েছেন। যে দিন তিনি আকালি দলে যোগ দিয়েছিলেন, সেদিন আবার ক্যাপ্টেন তাঁর উদ্দেশে টিপ্পনি কেটে বলেছিলেন, ওঁ এক নম্বরের সুবিধাবাদি। অস্তিত্ব বাঁচাতে এখন খড়কুটো ধরে বাঁচতে চাইছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```