Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি কর হাসপাতালের পাশের গুদামে বিরাট আগুন

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর (R G Kar Hospital) হাসপাতালের পাশের গুদামে বিরাট আগুন (fire caught beside R G Kar)। একটি কাগজের গুদামে আচমকাই লেগে যায় আগুন (fire)। এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে দমকলের ৫টি ইঞ্জি

আরজি কর হাসপাতালের পাশের গুদামে বিরাট আগুন

শেষ আপডেট: 17 May 2023 15:39

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর (R G Kar Hospital) হাসপাতালের পাশের গুদামে বিরাট আগুন (fire caught beside R G Kar)। একটি কাগজের গুদামে আচমকাই লেগে যায় আগুন (fire)। এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে দমকলের ৫টি ইঞ্জিন। কাজ চলছে আগুন নেভানোর। এখনও পর্যন্ত কোনওরকম হতাহতের খবর মেলেনি এই ঘটনায়।

বুধবার সন্ধে ৬. ৪৫ নাগাদ আচমকাই আগুন লেগে যায় আর জি কর হাসপাতালের পাশে শ্যামাচরণ মুখার্জী রোডের উপর একটি কাগজের গুদামে। ওই গুদাম কাগজ সহ নানা দাহ্য পদার্থ থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে দমকলের তরফে।

সময়মতো দমকল ঘটনাস্থলে না পৌঁছালে ঘটতে পারত অনেক বড় অঘটন। এমনকি পাশেই হাসপাতাল থাকায় সেখানে কোনও ভাবে আগুন ছড়িয়ে পড়লে জীবন বিপন্ন হতে পারত রোগী থেকে চিকিৎসক সকলেরই।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজভবনের পাশেই শরাফ হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী সকলেই উপস্থিত হন সেই জায়গায়। বারবার এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে দায় কার? হাসপাতাল বা রাজভবনের পাশে কীভাবে ঘটছে অগ্নিকাণ্ডের মতো ঘটনা? উত্তর নেই কারও কাছেই।

বার্নপুরে হাসপাতালে পর পর পুড়ে ছাই সাতটি মোটরসাইকেল! আগুনের কারণ নিয়ে ধোঁয়াশা


```