Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অনলাইন টিকিট বুকিং শুরু হতেই আইআরসিটিসি-র ওয়েবসাইট নিষ্ক্রিয়, ক্ষমা চেয়ে টুইট রেলের

দ্য ওয়াল ব্যুরো: সবেমাত্র ঘড়ির কাঁটা চারটে ছুঁল। পূর্ব ঘোষণা অনুযায়ী টিকিট বুকিং চালু হল আইআরসিটিসি-র ওয়েবসাইটে। অসংখ্য মানুষ যেন এই মুহূর্তটিরই অপেক্ষা করছিলেন টিকিট কাটবেন বলে। তাই সাইট খোলামাত্রই হ্যাং করে গেল সেটি। অসংখ্য ইউজ়ার একসঙ্গ

অনলাইন টিকিট বুকিং শুরু হতেই আইআরসিটিসি-র ওয়েবসাইট নিষ্ক্রিয়, ক্ষমা চেয়ে টুইট রেলের

শেষ আপডেট: 11 May 2020 12:10

দ্য ওয়াল ব্যুরো: সবেমাত্র ঘড়ির কাঁটা চারটে ছুঁল। পূর্ব ঘোষণা অনুযায়ী টিকিট বুকিং চালু হল আইআরসিটিসি-র ওয়েবসাইটে। অসংখ্য মানুষ যেন এই মুহূর্তটিরই অপেক্ষা করছিলেন টিকিট কাটবেন বলে। তাই সাইট খোলামাত্রই হ্যাং করে গেল সেটি। অসংখ্য ইউজ়ার একসঙ্গে লগ ইন করলে সার্ভার ডাউন হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এক্ষেত্রেও তেমনই হল। ওয়েবসাইটের পেজে দুঃখিত বার্তা ফুটে ওঠে এই ঘটনার জন্য। এর পরে ক্ষমা চেয়ে একটি টুইটও করে রেল মন্ত্রক। জানায়, সন্ধে ছ'টায় ফের শুরু হবে বুকিং। https://twitter.com/RailMinIndia/status/1259800466432626692 আজ সোমবার বিকেল চারটে থেকে আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হওয়ার কথা ছিল। রেল মন্ত্রকের সূচি অনুযায়ী জানা গেছিল, কাল অর্থাৎ মঙ্গলবার হাওড়া থেকে দিল্লির উদ্দেশে একটি স্পেশাল ট্রেন রওনা দেবে। দিল্লি থেকে কলকাতার উদ্দেশে ট্রেন রওনা হবে পরশু ১৩ মে। নয়াদিল্লি ও হাওড়ার মধ্যে এই ট্রেনটি রাজধানী এক্সপ্রেসের মতো আসানসোল, ধানবাদ, গয়া, মোঘলসরাই, এলাহাবাদ ও কানপুর সেন্ট্রাল স্টেশনে দাঁড়াবে। ওই ট্রেনটি কাল হাওড়া থেকে ও পরশু দিল্লি কখন ছাড়বে তা টিকিট বুক করার সময় স্পষ্ট করে জানা যাবে। রেল মন্ত্রক জানিয়েছে, সপ্তাহের প্রতিদিনই চলবে।

আরও পড়ুন: হাওড়া থেকে কাল দিল্লির উদ্দেশে ট্রেন ছাড়বে, দিল্লি থেকে কলকাতার জন্য ট্রেন ছাড়বে পরশু

শুধু হাওড়া-দিল্লি ট্রেনের সুবিধা পশ্চিমবঙ্গবাসী পাবেন এমন নয়। দক্ষিণবঙ্গের মানুষ যেমন হাওড়া দিল্লি ট্রেনের সুবিধা পাবেন। তেমনই উত্তরবঙ্গের মানুষ দিল্লি থেকে ফেরা বা দিল্লি যাওয়ার জন্য দু'টি ট্রেন ব্যবহার করার সুযোগ পাবেন। প্রথম দিল্লি-ডিব্রুগড় ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন তাঁরা। রেল মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনগুলির ভাড়া হবে রাজধানী এক্সপ্রেসের মতো। তবে কোনও ক্যাটারিং চার্জ নেওয়া হবে না। ট্রেনে উঠে সামান্য মূল্য দিয়ে খাবার ও পানীয় জল কেনা যাবে।

```