Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাঞ্জেলিনা হবেন বলে সার্জারি, ‘জোম্বি’ হয়ে জেলে যান ইরানি তরুণী! আসলে কেমন দেখতে তিনি

দ্য ওয়াল ব্যুরো: হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির (Angelina Jolie) মতো লুক চেয়েছিলেন। তাই সার্জারি করে নিজের চেহারায় বদল এনেছিলেন। পরিবর্তিত সেই রূপের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই রাতারাতি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন ইরানের (Iran) ১৯

অ্যাঞ্জেলিনা হবেন বলে সার্জারি, ‘জোম্বি’ হয়ে জেলে যান ইরানি তরুণী! আসলে কেমন দেখতে তিনি

শেষ আপডেট: 28 October 2022 05:44

দ্য ওয়াল ব্যুরো: হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির (Angelina Jolie) মতো লুক চেয়েছিলেন। তাই সার্জারি করে নিজের চেহারায় বদল এনেছিলেন। পরিবর্তিত সেই রূপের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই রাতারাতি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন ইরানের (Iran) ১৯ বছরের তরুণী সাহার তাবার (Sahar Tabar) ওরফে ফতেমা খিসবন্দ। মুখের আদল জোলির মতো দেখতে লাগলেও আদতে সাহারের নতুন লুক দেখে তাঁকে 'জোম্বি' (Zombie) বলে কটাক্ষ করেছিলেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া সেই ছবি

শুধু তাই নয়, সোস্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করার জন্য চূড়ান্ত মূল্য দিতে দিয়েছিল সাহারকে। মানুষের অনুভূতিতে আঘাত এবং দুর্নীতির অভিযোগে ইরানের কট্টরপন্থী সরকার হাজতে ভরেছিল তাঁকে।

অস্ত্রোপচারের আগে সাহার যেমন দেখতে ছিলেন
অস্ত্রোপচারের আগে সাহার যেমন দেখতে ছিলেন

১ বছরেরও বেশি সময় বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন সাহার। তারপরেই তিনি নিজের আসল 'লুক' (real face) প্রকাশ্যে এনেছেন। বর্তমানে ২১ বছর বয়সি তরুণী জানিয়েছেন, এর আগে তাঁর যে লুকের ছবি ভাইরাল হয়েছিল, সেটি তাঁর আসল চেহারা নয়। যে চেহারার জন্য তাঁকে জেলে যেতে হয়েছিল, তার বেশিরভাগটাই মেক আপ এবং ফটোশপের সাহায্যে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন সাহার। একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তাঁর আসল চেহারায় দেখা গেছে সাহারকে।

অস্ত্রোপচারের সময়ের ছবি

ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে তিনি নাক এবং ঠোঁটে অস্ত্রোপচার করেছিলেন। বাকি লুক টুকু তৈরির জন্য সাহায্য নিয়েছিলেন মেক আপের।

অস্ত্রোপচারের পর সাহার

অনুরাগীর সংখ্যা বাড়ানোর জন্য মজা করেই আরও বেশ খানিকটা ফটোশপ করে বিকৃত ছবিটি তৈরি করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বলে জানিয়েছেন সাহার। তাঁর কথায়, 'সাইবার স্পেস জনপ্রিয় হওয়ার জন্য খুব সহজ মাধ্যম। অভিনেত্রী হওয়ার থেকেও এটা বেশি সোজা।' এর আগেও একটি রাশিয়ান সংবাদ মাধ্যমকে সাহার জানিয়েছিলেন, মাঝে মাঝেই নতুন নতুন অদ্ভুত লুকে নিজের বিকৃত ছবি পোস্ট করেন তিনি।

বর্তমানে সাহারকে যেমন দেখতে
বর্তমানে সাহারকে যেমন দেখতে

প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবর মাসে গ্রেফতার করা হয় সাহারকে। বিচারে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হলেও দেশজোড়া প্রতিবাদের জেরে মাত্র ১৪ মাসের মাথায় তাঁকে মুক্তি দিতে বাধ্য হয় ইরান সরকার।

ইন্দোনেশিয়ায় ২২ ফুট পাইথনের পেট কাটতেই বেরিয়ে এল মহিলার মৃতদেহ! দেখুন ভয়ঙ্কর ভিডিও


```