Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'হিজাব পরোনি কেন?' মাথায় দই ঢেলে দিল যুবক! ইরানে গ্রেফতার দুই তরুণী

দ্য ওয়াল ব্যুরো: ইরান (Iran) রয়েছে ইরানেই। হিজাব (Hijab) না পরার জন্য মাহশা আমিনি নামে এক তরুণীকে গ্রেফতার করে হাজতেই খুন করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল ইরান। হাজার হাজার মহিলা প্রকাশ্যে চুল কেট

'হিজাব পরোনি কেন?' মাথায় দই ঢেলে দিল যুবক! ইরানে গ্রেফতার দুই তরুণী

শেষ আপডেট: 2 April 2023 15:25

দ্য ওয়াল ব্যুরো: ইরান (Iran) রয়েছে ইরানেই। হিজাব (Hijab) না পরার জন্য মাহশা আমিনি নামে এক তরুণীকে গ্রেফতার করে হাজতেই খুন করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল ইরান। হাজার হাজার মহিলা প্রকাশ্যে চুল কেটে, হিজাব পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল অজস্র প্রতিবাদীর। কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল ইরান। সেই ঘটনার এক বছরও কাটেনি। তার মধ্যেই ফের হিজাব না পরে জনসমক্ষে খোলা চুলে ঘুরে বেড়ানোর অপরাধে দুই তরুণীর মাথায় প্রথমে দই ঢেলে দেওয়া হল, তারপর গ্রেফতার করা হল তাঁদের।

ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, একটি দোকানে কেনাকাটা করতে ঢুকেছেন দুই তরুণী। তাঁদের চুল খোলা, কারওরই মাথায় হিজাব নেই।

তা দেখতে পেয়েই দোকানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দুজনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই সামনের একটি তাক থেকে দইয়ের কৌটো তুলে তা দুই তরুণীর মাথায় ঢেলে দেন ওই ব্যক্তি।

https://twitter.com/MehdiNakhl/status/1641775389478469636?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1641775389478469636%7Ctwgr%5Ee1bc501612e5ec5e72fd5fbabae06b12cf2f5b1e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2Fvideo-iranian-women-attacked-with-yoghurt-arrested-for-not-wearing-hijab-3914235

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ঘটনার কথা চাউর হতেই দেশের হিজাব আইন ভঙ্গ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে দুই তরুণীকে। অন্যদিকে শান্তি ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকেও। আইনশৃঙ্খলা রক্ষার জন্য দোকানের মালিককেও সতর্ক করে একটি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ইরানের আইনে ৭ বছর বয়স থেকে শুরু করে সমস্ত যুবতী এবং মহিলাদের মাথা ঢেকে অর্থাৎ হিজাব পরে বাইরে বেরোনো বাধ্যতামূলক। সম্প্রতি ইরান সরকারের তরফে স্পষ্টভাবেই জানানো হয়েছিল, যাঁরা এই আইন মানবেন না, রাষ্ট্র তাঁদের প্রতি একেবারেই ক্ষমাশীল হবে না। হিজাব আইন অমান্য করলে প্রত্যেককেই কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হবে বলে জানানো হয়েছিল।

চিতাবাঘকে মেরে খাচ্ছে বাঘ! খাদ্য-খাদক সম্পর্কের হিসেব মিলছে না ভারতের এই জঙ্গলে


```