Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্কিন সেনার উপরে হামলার ব্যাপারে তাদের মৌখিক ভাবে জানিয়েছিল ইরান, বলল ইরাক

দ্য ওয়াল ব্যুরো: ইরান যে ইরাকে মার্কন সেনাঘাঁটিতে হামলা করবে সে কথা মৌখিক ভাবে তাদের জানানো হয়েছিল, বুধবার একথা জানিয়ে দিল ইরাক। ইরান তাদের মৌখিক ভাবে জানালেও বিষয়টিকে সরকারি ভাবে জানানো হয়েছিল বলে মনে করছে ইরাক। একটি বিবৃতিতে ইরাকের প্রধা

মার্কিন সেনার উপরে হামলার ব্যাপারে তাদের মৌখিক ভাবে জানিয়েছিল ইরান, বলল ইরাক

শেষ আপডেট: 8 January 2020 13:07

দ্য ওয়াল ব্যুরো: ইরান যে ইরাকে মার্কন সেনাঘাঁটিতে হামলা করবে সে কথা মৌখিক ভাবে তাদের জানানো হয়েছিল, বুধবার একথা জানিয়ে দিল ইরাক। ইরান তাদের মৌখিক ভাবে জানালেও বিষয়টিকে সরকারি ভাবে জানানো হয়েছিল বলে মনে করছে ইরাক। একটি বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহিদির মুখপাত্র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রবৃষ্টি শুরু হওয়ার পরে তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়ে দেয় ওয়াশিংটনও। ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেমানির মৃত্যুর পরেই সেনাপ্রধান আয়াতুল্লাহ আলি খোমেইনি হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকাকে। এই হামলার বদলা নেওয়া হবে বলেই হুঙ্কার দিয়েছিলেন তিনি। সেই কাজ শুরু বুধবার করে দিল ইরান। ভোররাতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সেনা ক্যাম্পে এক ডজন ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। এই আক্রমণে বিশাল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই হামলার পর পেন্টাগনের তরফে বলা হয়েছে কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এখনও পর্যন্ত পুরো ছবিটা তাদের কাছে পরিষ্কার নয়। একবার সব খবর আসার পরেই বলা সম্ভব হবে। তবে পেন্টাগনের তরফে বলা হয়েছে, “এটা নিশ্চিত যে মিসাইলগুলি ইরান থেকে ছোড়া হয়েছে। ইরাকে অবস্থিত অন্তত দুটি মার্কিন সেনা ক্যাম্পে আঘাত করেছে এই মিসাইলগুলি।” এই হামলার পরে ইরাকে থাকা অন্য ক্যাম্পগুলির সেনাদের তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন সেনার সুরক্ষার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য ইরাকের কাছেও আবেদন জানানো হয়েছে। অবশ্য এই হামলার পরেও অবিচল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “সব ঠিক আছে।” ২০১৮ সালের ডিসেম্বর মাসে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে এই ক্যাম্পগুলিতেই গিয়েছিলেন ট্রাম্প। এই হামলার পরে ট্রাম্প টুইট করে বলেন, “কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত সবকিছু ভালই আছে।” ইরানের সংবাদমাধ্যমে প্রচার হওয়া খবর অনুযায়ী, দেশের সেকেন্ড ইন কম্যান্ড কাসেম সোলেমানির হত্যার বদলা নেওয়া শুরু করেছে ইরান। সোলেমানিকে হত্যা করার দাম আমেরিকাকে দিতে হবে। ইরানের আইন আল আসাদ বেস থেকে এদিন ১২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। মিসাইলগুলি নিজেদের লক্ষ্যেই আঘাত করেছে। এই হামলায় প্রচুর মার্কিন সেনা নিহত হয়েছে। আমেরিকা একথা না মানলেও ইরানের কাছে রিপোর্ট রয়েছে। এই হামলা দিয়েই সোলেমানির হত্যার জবাব দেওয়া ইরান শুরু করল বলেই জানানো হয়েছে ইরানের তরফে।

```