
শেষ আপডেট: 1 April 2023 12:48
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL 2023) মতো বড় মঞ্চেও বিরাট ভুল করলেন অস্ট্রেলীয় আম্পায়ার (IPL Umpire) ব্রুস অক্সেনফোর্ড। তিনি কেকেআর বনাম পাঞ্জাব কিংস ম্যাচে পাঁচ বলে ওভার শেষ করে দিয়েছেন।
কিংস দল সেইসময় ব্যাটিং করছিল। শার্দূল ঠাকুরের এক ওভারে পাঁচ বলে ওভার শেষ করার কল দিয়ে দেন ৬৩ বছরের অভিজ্ঞ আম্পায়ার। পরে তৃতীয় আম্পায়ার তাঁকে ওই বিষয়ে বলায় তিনি ফের শার্দুলকে দিয়ে পরের বলটি করিয়েছেন।

আইপিএলে সব এলিট আম্পায়াররা ম্যাচ খেলান। তাঁরা প্রত্যেকেই বিখ্যাত ম্যাচ পরিচালক। এত প্রযুক্তির পরেও কী করে সেটি করলেন, সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
শার্দুল ও কলকাতার বাকি ক্রিকেটাররাও ওই ভুলটি ধরতে পারেননি। শার্দূল টুপিও নিয়ে নেন আম্পায়ারের থেকে। তখনই ওয়াকিটকিতে তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল নির্দেশ পাঠান অক্সেনফোর্ডকে।
সব থেকে বড় কথা, গতবারও এই প্রবীণ আম্পায়ার একই ভুল করেছিলেন। বোলিং গোনার জন্য বিশেষ মেশিন রয়েছে আম্পায়ারদের। তারপরেও তিনি কী করে এমন ভুল করেছেন, সেই নিয়ে ইনিংসের মধ্যে কথাও চলেছে।