
শেষ আপডেট: 21 May 2023 19:48
দ্য ওয়াল ব্যুরো: রবিবার আর বলা যাবে না, সোমবার হয়ে যেতে পরিষ্কার হল আইপিএলের প্লে অফের (IPL Playoffs) অঙ্ক।
প্রথম কোয়ালিফায়ারে খেলবে এম এস ধোনির চেন্নাই সুপার কিংস বনাম হার্দিক পান্ডিয়ার গুজরাত (CSK Vs GT)। এলিমিনেটরে মুখোমুখি রোহিত শর্মার মুম্বই এবং ক্রুনাল পান্ডিয়ার লখনউ (MI Vs LSG)।
যে দুটি ম্যাচ হবে ধোনিদের চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। তারপর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
আইপিএলের প্লে অফে যেদিন যাদের খেলা..
প্রথম কোয়ালিফায়ার: গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস, ২৩ মে, মঙ্গলবার, চিপক স্টেডিয়াম। ( চেন্নাই, সন্ধ্যা ৭-৩০)
এলিমিনেটর: লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স ২৪ মে, বুধবার, চিপক স্টেডিয়াম ( চেন্নাই, সন্ধ্যা ৭-৩০)।
দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারের হেরে যাওয়া দল বনাম এলিমিনেটরের জয়ী দল, ২৬ মে, শুক্রবার,
(নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমদাবাদ, সন্ধ্যা ৭-৩০)
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের জয়ী ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী, ২৮ মে, রবিবার,
(নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমদাবাদ, সন্ধ্যা ৭-৩০)
কোহলির স্বপ্ন অধরা করেই গিলের তাণ্ডবে হার বেঙ্গালুরুর, প্লে অফে মুম্বই