
শেষ আপডেট: 28 May 2023 20:00
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ফাইনালের (IPL Final) নিয়মের (Rules) কি বদল ঘটল? সোশ্যাল সাইটে অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন নেটিজেনের দাবি, কী করে রাত বারোটা ছয় মিনিট পর্যন্ত না দেখে খেলা সোমবার করে দেওয়া হল? তা হলে কেন আগে বলা হয়েছিল ওইসময় পর্যন্ত দেখা হবে?
শুধু তাই নয়, একজনের দাবি, প্রথমে যে নির্দেশিকা দেওয়া হয়, তাতে লেখা ছিল রবিবারের মতো সোমবারও খেলা বাতিল হলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। রাতে সেই নিয়ম বদলে কী করে বলা দেওয়া হল, গুজরাত যেহেতু তালিকার শীর্ষে ছিল, তারাই শেষমেশ চ্যাম্পিয়ন হবে।
এমনিতেই বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ ট্রেন্ডিং হতে শুরু করেন গভীর রাতে। আমদাবাদের স্টেডিয়ামের স্কোরবোর্ডে আচমকা ফুটে ওঠে, তাতে লেখা ছিল, চেন্নাই সুপার কিংস রানার্স। কী করে এমনটি আগে থেকে জানিয়ে দেওয়া হল, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। তা হলে কি বুকিরাই নিয়ন্ত্রণ করছে এই মেগা আসর?
তার মধ্যে ম্যাচের দুই অনফিল্ড আম্পায়ার নীতিন মেনন এবং রড টাকার যা মন্তব্য করেছিলেন, সেটি নিয়েও আলোচনা শুরু হয়েছে। দুই আম্পায়ারই বলেছিলেন, রবিবারই খেলা শেষ করা গেল ভাল হয়।
নীতিন মেনন যেমন বলেছিলেন, পরিস্থিতি বেশ ভাল ছিল। আমরা বেশ অবাক হয়ে গিয়েছিলাম। কারণ তিন ঘণ্টা বৃষ্টির পরও মাঠের অবস্থা বেশ ভাল ছিল। সবাই ভেবেছিলাম খেলা শুরু হবে, কিন্তু রাতে আবার বৃষ্টি এসে যাওয়ায় সব বাতিল হয়ে যায়।
অন্য আম্পায়ার রড টাকারও বলেন, ফের সোমবার খেলা। সত্যিই সকলের কাছে বড় সমস্যা। বড় ম্যাচ একবার বাতিল হলে সকলের কাছে সেটি বিরক্তিদায়ক হয়ে যায়!
সব দোষ, নন্দ ঘোষ! বৃষ্টিতে খেলা হল না, গ্যালারিতে গুজরাত পুলিশকে মার মহিলার