Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই, এভারেস্ট রান টপকে বীরের মতো জয় ধোনিদের

দ্য ওয়াল ব্যুরো: ফাইনাল (IPL Final) ম্যাচ এমন স্বপ্নের মতোই হতে হয়। টানটান ম্যাচ। যে কেউ জিততে পারে। শেষ বল পর্যন্ত উত্তেজনা। কখনও মনে হয়েছে চেন্নাই (Chennai) জিতে যাবে, আবার কখনও মনে হয়েছে গুজরাতই বেরিয়ে যাবে। শেষমেশ জিতে গিয়েছে চেন্

আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই, এভারেস্ট রান টপকে বীরের মতো জয় ধোনিদের

শেষ আপডেট: 29 May 2023 21:46

দ্য ওয়াল ব্যুরো: ফাইনাল (IPL Final) ম্যাচ এমন স্বপ্নের মতোই হতে হয়। টানটান ম্যাচ। যে কেউ জিততে পারে। শেষ বল পর্যন্ত উত্তেজনা। কখনও মনে হয়েছে চেন্নাই (Chennai) জিতে যাবে, আবার কখনও মনে হয়েছে গুজরাতই বেরিয়ে যাবে। শেষমেশ জিতে গিয়েছে চেন্নাই, তারা জিতল ৫ উইকেটে। এই নিয়ে মোট পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে মুম্বইকে ধরে ফেলল চেন্নাই সুপার কিংস। তারা স্বপ্নের জয় পেয়েছে ফাইনালে।

https://twitter.com/IPL/status/1663274958699757569

চেন্নাইয়ের কাছে এভারেস্টসম রান ছিল। ১৫ ওভারে ১৭১ রান। সেই রান যে পেরিয়ে যেতে পারে, সেটি ভাবা কষ্টকর ছিল। চেন্নাই দলের পক্ষে রান পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড (২৬), ডেভন কনওয়ে (৪৭)। জয়ের মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন রাহানেও। তিনি করেন ১৩ বলে ২৭ রান। জাদেজা শেষমেশ করেছেন ছয় বলে ম্যাচ জেতানো ১৫ রান। যোগ্য সঙ্গত দুবের। তিনি অপরাজিত থেকে গিয়েছেন ২১ বলে ৩২ রান করে।

https://twitter.com/IPL/status/1663275934907273216

এম এস ধোনি শূন্য রানে ফিরে যেতেই আশঙ্কা শুরু। সেইসময় ম্যাচে অ্যাডভানটেজ ছিল গুজরাত। শেষ ছয় বলে দরকার ছিল ১৩ রানের। উইকেটে সেইসময় জাদেজা ও দুবে। তবে গুজরাত দলের বোলাররা নিজেদের কাজটি করে গিয়েছেন শেষপর্যন্ত। কিন্তু হলে কী হবে, শেষ দুটি বলে একটি ছয় ও চার মেরে দলকে জিতিয়ে দিয়েছেন জাদেজা। তিনিই চেন্নাইয়ের মুখে হাসি এনে দিয়েছেন।

৮০০ কোটির স্টেডিয়ামের পিচ শুকোচ্ছে হেয়ার ড্রায়ারে! মুণ্ডপাত জয় শাহদের


```