Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

আইফোন ১৫ সিরিজে থাকবে ইউএসবি চার্জিং পোর্ট! চোখ ধাঁধানো ক্যামেরা ফিচার্স

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১২ সেপ্টেম্বরে অ্যাপেল (Apple) লঞ্চ করছে আইফোন ১৫ সিরিজের (iPhone 15) ফোনগুলি। আইফোনপ্রেমীরা মুখিয়ে রয়েছে এই সিরিজের দিকে। এই সিরিজের (iPhone 15 Series) মোবাইলে কী কী থাকবে, সেটা এখনও সম্পূর্ণ জানা না গেলেও, কয়েক

আইফোন ১৫ সিরিজে থাকবে ইউএসবি চার্জিং পোর্ট! চোখ ধাঁধানো ক্যামেরা ফিচার্স

শেষ আপডেট: 9 September 2023 13:24

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১২ সেপ্টেম্বরে অ্যাপেল (Apple) লঞ্চ করছে আইফোন ১৫ সিরিজের (iPhone 15) ফোনগুলি। আইফোনপ্রেমীরা মুখিয়ে রয়েছে এই সিরিজের দিকে। এই সিরিজের (iPhone 15 Series) মোবাইলে কী কী থাকবে, সেটা এখনও সম্পূর্ণ জানা না গেলেও, কয়েকটি ফিচার ফাঁস হয়েছে। যা মানুষের মনে উন্মাদনা সৃষ্টি করতে বাধ্য। এই সিরিজে প্রথমবার ব্যবহার হবে ইউএসবি টাইপ-সি পোর্ট (USB Type C)!

iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, এবং iPhone 15 Pro Max--- এই চারটে মডেল আসতে চলেছে। দিন তিনেক বাদেই ফোনগুলি লঞ্চ করছে। তার আগে কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। তারমধ্যে রয়েছে ক্যামেরা বৈশিষ্ট্য।

iPhone 15 ও iPhone 15 Plus এর ক্যামেরা

কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই দুই মডেলেই প্রাইমারি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। এখানে সোনির সেন্সর ব্যবহার করা হচ্ছে। কম আলোতে ভাল ছবি তুলতে এই সেন্সরের জুড়ি মেলা ভার। ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। ৪৮ মেগাপিক্সেল ছাড়াও ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকছে।

iPhone 15 Pro এর ক্যামেরা

নতুন আইফোন ১৫ প্রো মডেলটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। পাশাপাশি ১৩.৪ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ও ১২.৭ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেন্সর থাকছে।

iPhone 15 Pro Max এর ক্যামেরা

আইফোন ১৪ প্রো ম্যাক্সের মতোই ক্যামেরা সেটআপ থাকবে iPhone 15 Pro Max-এও। তবে এতে একটি নতুন টেলিফটো পেরিস্কোপ জুম সেন্সর দেওয়া হবে। যা আগের মডেল থেকে এই মডেল থেকে আলাদা।

আরও পড়ুন: সেপ্টেম্বর ধামাকা: চারটি নতুন ফোন লঞ্চ হচ্ছে ভারতে! কোনটায় কী কী ফিচার, জেনে নিন


```