Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে তদন্ত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে কড়া নির্দেশ হাইকোর্টের

ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে তদন্ত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে কড়া নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 5 October 2023 16:35

দ্য ওয়াল ব্যুরো:  নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। এবার নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সময়সীমা বেঁধে দিল আদালত। 

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের কড়া নির্দেশ, আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে নিয়োগ দুর্নীতি মামলা। 

এর আগে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তদন্তকারী সংস্থার ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ইডির তদন্তকারী আধিকারিক মিথিলেশ কুমারকে তদন্ত প্রক্রিয়া থেকেই সরিয়ে দিয়েছিলেন বিচারপতি সিনহা। এবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ইডিকে বেঁধে দিল তদন্তের সময়সীমা। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির সূত্র ধরে সামনে আসে অভিষেকের নাম। সেই সূত্রেই লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির নাম উঠে আসে। যে কোম্পানির অন্যতম সিইও অভিষেক।  অভিষেককে গত মঙ্গলবার ৩ অক্টোবর তলব করেছিল ইডি। যদিও সেদিন তিনি দিল্লিতে দলের ঘোষিত কর্মসূচিতে থাকবেন বলে জানিয়েছিলেন। এরপরই ৩ অক্টোবরের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। 

বিাচরপতি সিনহার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অভিষেক। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে ইডির তদন্তের গড়িমসি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। একই সঙ্গে ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে কোম্পানির সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। 

ইডির উদ্দেশে বিচারপতির পর্যবেক্ষণ, "যাদের মনে হবে প্রয়োজনে আবারও ডাকুন। কিন্তু তদন্তের নামে গড়িমসি চলবে না।"  এরপরই ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার নির্দেশ দেন ডিভিশন বেঞ্চের বিচারপতি।

ওয়াকিবহাল মহলের মতে, গত বছরের জুলাই থেকে শুরু হয়েছে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত। এক বছরের বেশি সময় ধরে চলা নিয়োগ দুর্নীতি মামলা কবে শেষ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে জনমানসেও। ন্যায্য চাকরির দাবিতে মাসের পর মাস রাজপথে বসে আন্দোলন করে চলেছেন চাকরিপ্রার্থীরা। এমন আবহে দেরিতে হলেও আদালত তদন্তের সময়সীমা বেঁধে দেওয়ায় খুশি চাকরিপ্রার্থীরা।


```