Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাট বপু, রুগ্ন শরীরে ধনুকের মতো বাঁকানো একজোড়া দাঁত, কেনিয়ার জঙ্গলে খোঁজ মিলল বিরল 'বিগ টাস্কার' হাতির

চৈতালী চক্রবর্তী এক একটা দাঁতের ওজন ৫০ কিলোগ্রামের কিছু বেশি। বিশাল শরীর, তবে ঈষৎ রুগ্ন। নজর কাড়বে শরীর ছাড়িয়ে প্রায় মাটি অবধি পৌঁছে যাওয়া এই বিশাল, ধারালো এক জোড়া দাঁত। অনেকটা ম্যামথের কথা মনে করিয়ে দেবে। বিশাল বপু ও দীর্ঘ এক জোড়া দাঁত

বিরাট বপু, রুগ্ন শরীরে ধনুকের মতো বাঁকানো একজোড়া দাঁত, কেনিয়ার জঙ্গলে খোঁজ মিলল বিরল 'বিগ টাস্কার' হাতির

শেষ আপডেট: 15 March 2019 18:30

চৈতালী চক্রবর্তী

এক একটা দাঁতের ওজন ৫০ কিলোগ্রামের কিছু বেশি। বিশাল শরীর, তবে ঈষৎ রুগ্ন। নজর কাড়বে শরীর ছাড়িয়ে প্রায় মাটি অবধি পৌঁছে যাওয়া এই বিশাল, ধারালো এক জোড়া দাঁত। অনেকটা ম্যামথের কথা মনে করিয়ে দেবে। বিশাল বপু ও দীর্ঘ এক জোড়া দাঁত নিয়ে আফ্রিকার বিরল প্রজাতির এই হাতিদের নাম ‘বিগ টাস্কার।’ প্রায় অবলুপ্তির পথে চলে যাওয়া এমনই এক স্ত্রী টাস্কারের ছবি তুলে বিশ্ববাসীকে চমকে দিয়েছেন ব্রিটিশ ফোটোগ্রাফার উইল বুরার্ড লুকাস। ল্যান্ডস্কেপ কেনিয়ার জঙ্গল। জলা ঘাসের জমিতে দাঁড়িয়ে বিগ টাস্কার। সাদা-কালো ফ্রেমে হাতির এমন ছবি তুলেছেন উইল। সেই ছবি এখন ইন্টারনেটের অন্যতম ট্রেন্ডিং টপিক। পৃথিবী থেকে প্রায় হারিয়ে যেতে বসা আফ্রিকার এই প্রজাতিকে ফের কী ভাবে সংরক্ষণ করা যায় সেই চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে বিজ্ঞানীদের মনে। সমীক্ষা বলছে, বিশ্ব জুড়ে টাস্কারদের সংখ্যা মেরে কেটে ৩০। মূলত পূর্ব, মধ্য ও দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই প্রজাতি। সংখ্যা অনেক কমে যাওয়ায় খুব কম দলবদ্ধ ভাবে দেখা যায় এই হাতিদের। সাধারণত এরা একাই ঘুরে বেড়ায় জঙ্গলে। উইল জানিয়েছেন, কেনিয়ার স্যাভো ন্যাশনাল পার্কে দীর্ঘদিন ধরেই ক্যামেরা তাক করে অপেক্ষা করছিলেন তিনি। টাস্কারদের কোর এরিয়ায় যেতে তাঁকে সাহায্য করেন স্যাভো ন্যাশনাল পার্কের কর্তৃপক্ষেরা। উইলের কথায়, “সেই মুহূর্তটা ছিল অসাধারণ, যখন আমি বিগ টাস্কারদের দেখা পাই। বিশ্বের বিরল প্রজাতির এই হাতিরা দাঁড়িয়েছিল আমারই সামনে। ভাবা যায় না।” তানজানিয়ায় জন্ম ও বেড়ে ওঠা উইলের। ছোটোবেলা থেকেই ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফির উপর তাঁর আগ্রহ জন্মায়। ক্যামেরা নিয়ে নানা সাফারি পার্ক, জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে ঢুঁ মেরেছেন। তবে কেনিয়ার জঙ্গলের অভিজ্ঞতাটা অনেকটাই আলাদা বলে জানিয়েছেন তিনি। বিগ টাস্কারের নানা ভঙ্গিমার ছবি তুলেছেন উইল বুরার্ড লুকাস। তবে সবই সাদা-কালো ফ্রেমে। কখনও ক্যামেরা জুম করে, আবার কখনও দূর থেকে হাতিদের লেন্সবন্দি করেছেন তিনি। তাঁর কথায়, “বিগ টাস্কার আমার প্রজেক্টের অন্যতম বিষয় ছিল। ক্যামেরার নানা কারসাজিতে তাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলেছি আমি। এই হাতিদের গড়ন, তাদের আকার ও বৈশিষ্ট্য দেখানোটা দরকার ছিল।” এই ছবি দেখে বন্যপ্রাণী সংরক্ষণের বিভিন্ন সংগঠন বিগ টাস্কারদের বাঁচাতে এগিয়ে আসবে বলেই মনে করেন তিনি। উইলের ক্যামেরায় তোলা প্রথম স্ত্রী টাস্কারের নাম F_MU1। দুঃখের বিষয়, ছবি তোলার কিছু পরেই মৃত্যু হয় এই হাতিটির। প্রাকৃতিক কারণেই এই মৃত্যু বলে জানিয়েছেন স্যাভো ট্রাস্টের কর্তৃপক্ষরা। বিগ টাস্কারদের অবলুপ্তির অন্যতম কারণ চোরাশিকার, এমনটাই জানিয়েছেন উইল। মধ্য ও দক্ষিণ আফ্রিকার নানা জায়গায় চোরাশিকারিদের নিশানায় থাকে টাস্কাররা। বিশাল দাঁতই এই আকর্ষণের মূল জায়গা। ২০০৭ সালে হাতির দাঁতের চোরাচালান মাত্রা ছাড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্সে নির্বিচারে হাতি নিধন চলে। সেই সময় ব্যাপক হারে হত্যা করা হয় বিগ টাস্কারদের।  ফোটোগ্রাফারের কথায়, “আমি অভিভূত এটা দেখে যে কেনিয়ার স্যাভো ন্যাশনাল পার্কে এখনও বিগ টাস্কাররা বেঁচে রয়েছে। চোরাশিকারিরা তাদের নাগাল পায়নি। এদের সকলকেই সংরক্ষণ করাটা খুব দরকার।” বিগ টাস্কারদের নানা অ্যাঙ্গেলের ১৫০টা শট নিয়ে নতুন বই বার করছেন উইল। ‘ল্যান্ড অব জায়ান্টসস’ নামে এই বই বন্যপ্রাণীদের সুরক্ষা ও সংরক্ষণের কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই আশা রাখছেন তিনি।

```