Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভ্যাকসিন এলেও করোনা-শূন্য হবে না বিশ্ব, সংক্রমণ বিদায় নিচ্ছে না এখনই: হু

দ্য ওয়াল ব্যুরো: করোনার টিকা বন্টন শুরু হলেও যে ভাইরাস তাড়াতাড়ি বিদায় নেবে এমনটা নয়। সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এ বছরের শেষে বা আগামী বছরের গোড়া থেকেই টিকাকরণ শুরু হয়ে যাবে কয়েকটি দেশে। টিকার বিতরণ নিয়ে বড়সড় কর্মসূচীও তৈরি।

ভ্যাকসিন এলেও করোনা-শূন্য হবে না বিশ্ব, সংক্রমণ বিদায় নিচ্ছে না এখনই: হু

শেষ আপডেট: 4 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনার টিকা বন্টন শুরু হলেও যে ভাইরাস তাড়াতাড়ি বিদায় নেবে এমনটা নয়। সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এ বছরের শেষে বা আগামী বছরের গোড়া থেকেই টিকাকরণ শুরু হয়ে যাবে কয়েকটি দেশে। টিকার বিতরণ নিয়ে বড়সড় কর্মসূচীও তৈরি। এমন পরিস্থিতিতেই হু-প্রধান টেড্রস অ্যাডহানম ঘেব্রেইসাস বললেন, টিকা এলেও যে চটজলদি ভাইরাস থেকে মুক্তি মিলবে তেমন মনে করার কারণ নেই। এ সংক্রমণ এখনই থামবে না। ভ্যাকসিনেও যে পুরোপুরি রোখা যাবে না করোনাকে এমন সম্ভাবনার কথাও আগেও বলাবলি করেছিলেন বিজ্ঞানীরা। আমেরিকায় এখনই সংক্রমণের কার্ভ চরচর করে বাড়ছে। গত দু’দিনে সংক্রমণ রেকর্ড ছাড়িয়েছে। শীতে করোনাভাইরাস ও ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ মিলে টুইনডেমিক পরিস্থিতির শঙ্ক রয়েছে। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই শীতকে  ‘ডার্ক উইন্টার’ বলছেন। দেশের প্রতি নাগরিকের মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। হু প্রধান বলছেন, ভ্যাকসিনে ভাইরাসের থেকে সাময়িক নিষ্কৃতী মিললেও তাকে পুরোপুরি নির্মূল করে ফেলা হয়ত সম্ভব হবে না। টেড্রস আগেও বলেছিলেন, সর্দি, জ্বরের মতো করোনাও মানুষের দৈনন্দিন অভ্যাসের অঙ্গ হয়ে যাবে। এইচআইভি, হাম, চিকেনপক্সের মতো সতর্কতা দিয়েই তাকে রোখা যাবে, কিন্তু পুরোপুরি নির্মূল করা হয়ত যাবে না। রুটিন চেকআপ, বছরে একবার বা দু’বার ভ্যাকসিন অথবা কোভিড প্রতিরোধী ওষুধ খেয়েই ভাইরাসের মোকাবিলা করতে হবে। ‘ভ্যাকসিন মানে জিরো কোভিড নয়’, সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও জরুরি বিভাগের ডিরেক্টর মাইক রায়ান। তাঁর মতে, ভ্যাকসিন করোনা বধের শক্তিশালী অস্ত্র হবে ঠিকই, কিন্তু পুরোপুরি রোগ সারানো সম্ভব হবে না এখনই। কারণ, এই ভাইরাস মানুষের শরীরে ঢোকা ও টিকে থাকার কৌশল শিখে ফেলেছে। জিনের গঠন বদলে বদলে এক শরীর থেকে অন্য শরীরে পৌঁছবার উপায়ও আয়ত্ত করেছে। যেভাবে এই ভাইরাস তার রূপ বদলে ছড়িয়ে পড়ছে তাতে এখনই তার শক্তি কমে যাওযার সম্ভাবনা খুবই কম। অতিমহামারী শেষের দিকে এমনটা ভাবাও ভুল, বলেছেন রায়ান। তাঁর দাবি, হাসপাতাল-নার্সিংহোমগুলিতে এখনও যথেষ্ট চাপ রয়েছে। রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। তাই ভ্যাকসিন এলেও সচেতনতা বজায় রাখতে হবে একইভাবে। কোভিড টেস্ট করাতে হবে রুটিন চেকআপের মতোই। ভ্যাকসিন চলে এলে নির্দিষ্ট সময় অন্তর তার সঠিক ডোজ নিতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিংও দরকার।

```