Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কী দস্যি মেয়ে! জন্মেই মাস্ক খুলে দিল ডাক্তারের, ভাইরাল ছবি

দ্য ওয়াল ব্যুরো: ভাবা যায়! জন্মের কয়েক সেকেন্ডের মধ্যেই হাত দিয়ে ডাক্তারবাবুর মাস্ক খুলে নিচ্ছে সদ্যোজাত! বিশ্বজোড়া করোনা ভাইরাসের প্রকোপে মাস্ক যখন জীবনের অঙ্গ হয়ে উঠেছে তখন এই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যদিও ছবিটি পুরনো। বছর দুয়েক

কী দস্যি মেয়ে! জন্মেই মাস্ক খুলে দিল ডাক্তারের, ভাইরাল ছবি

শেষ আপডেট: 14 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভাবা যায়! জন্মের কয়েক সেকেন্ডের মধ্যেই হাত দিয়ে ডাক্তারবাবুর মাস্ক খুলে নিচ্ছে সদ্যোজাত! বিশ্বজোড়া করোনা ভাইরাসের প্রকোপে মাস্ক যখন জীবনের অঙ্গ হয়ে উঠেছে তখন এই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যদিও ছবিটি পুরনো। বছর দুয়েক আগের। কিন্তু এই মাস্ক পর্বে সেই ছবিতেই ছয়লাপ হল সোশ্যাল মিডিয়া। ছবিতে দেখা যাচ্ছে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুকে ধরে রয়েছেন এক চিকিৎসক। শিশুকন্যাটি কাঁদতে কাঁদতেই টান দিয়েছে চিকিৎসকের সার্জিক্যাল মাস্কে । আর সদ্যোজাতর এমন কাণ্ডে হাসি আর ধরছে না চিকিৎসকের। দুবাইয়ের প্রখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ সামের সেআইব পুরনো ফটোটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, আমরা সবাই মাস্ক খুলে রাখতে চাই। অর্থাৎ, এই কোভিড যত তাড়াতাড়ি বিদেয় হয় ততই মঙ্গল। https://www.instagram.com/p/CF9nlvZJYDT/?utm_source=ig_embed এখনকার পরিস্থিতিতে পুরনো ছবিটিই নতুন আঙ্গিক নিয়ে হাজির হয়েছে। কয়েক মাস আগে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জন্মানো এক বাচ্চার ছবি হুহু করে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছিল জন্ম নেওয়ার পর না কেঁদে অপারেশন থিয়েটারে উপস্থিত ডাক্তার, নার্সদের দিকে রাগে কটমট করে তাকিয়ে রয়েছে। সেই তেজি শিশুর পর এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই শিশু কন্যা। প্রসঙ্গত, মাস্ক ছাড়া এক পা বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও সেই পরামর্শ অগ্রাহ্য করেই বহু লোক মাস্ক খুলে, থুতনির কাছে মাস্ক নামিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। ইউরোপের একাধিক দেশে করোনার দ্বিতীয় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সতর্কতা না মানলে পুজো, দিওয়ালির পরে ভারতেও আক্রান্ত সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে। এত আশঙ্কার মাঝেও এই ছবি দেখে নির্মল আনন্দ উপভোগ করছে নেট জনতা।

```