Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আজই কি সুখবর দিতে পারে অক্সফোর্ড! ভ্যাকসিন দৌড়ে এগিয়ে মোডার্নাও

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার কি তবে শেষ হতে চলেছে? বহু প্রতীক্ষিত ভ্যাকসিন কি আসতে চলেছে আজই? এক ব্রিটিশ সংবাদসংস্থার রিপোর্টে সে সম্ভাবনাই জোরালো হচ্ছে। যদিও অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। ব্রিটিশ-সুইডিশ বায়োটেকনোলজি

আজই কি সুখবর দিতে পারে অক্সফোর্ড! ভ্যাকসিন দৌড়ে এগিয়ে মোডার্নাও

শেষ আপডেট: 15 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার কি তবে শেষ হতে চলেছে? বহু প্রতীক্ষিত ভ্যাকসিন কি আসতে চলেছে আজই? এক ব্রিটিশ সংবাদসংস্থার রিপোর্টে সে সম্ভাবনাই জোরালো হচ্ছে। যদিও অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। ব্রিটিশ-সুইডিশ বায়োটেকনোলজি ফার্ম অ্যাস্ট্রজেনেকার সঙ্গে যৌথ প্রয়াসে ডিএনএ ভেক্টর ভ্যাকসিন বানিয়েছে অক্সফোর্ডের ভাইরোলজিস্ট সারা গিলবার্টের টিম। এই ভ্যাকসিনের প্রথম দুই পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট ভাল বলেই দাবি করেছিল অক্সফোর্ড। তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছিল। এই ট্রায়ালের রিপোর্ট দেখে সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বের বাজারে ভ্যাকসিন নিয়ে আসার দাবি করেছিল ব্রিটেনের ঐতিহ্যশালী এই বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ সংবাদসংস্থার তরফে দাবি করা হয়েছে, অক্সফোর্ড ও অ্যাস্ট্রজেনেকার তৃতীয় পর্যায়ের রিকভারি ট্রায়ালে নাকি আশা দেখা গেছে। সব ঠিক থাকলে আজ অর্থাৎ ১৬ জুলাই ভ্যাকসিন চলে আসার সম্ভাবনা রয়েছে। ভ্যাকসিন দৌড়ে কোথায় কে-- অক্সফোর্ডের ডিএনএ ভেক্টর ভ্যাকসিন অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল শুরু হয় এপ্রিলে। প্রথম দু’জনের শরীরে ইনজেক্ট করা হয়েছিল ভ্যাকসিন। তাঁদের মধ্যে একজন মহিলা বিজ্ঞানী। নাম এলিসা গ্রানাটো। আরও ৮০০ জনকে দুটি দলে ভাগ করে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছিল। এই ভ্যাকসিন ট্রায়ালের দায়িত্বে ছিলেন, ভাইরোলজিস্ট সারা গিলবার্ট, অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড, টেরেসা লাম্বে, ডক্টর স্যান্ডি ডগলাস ও অধ্যাপক অ্যাড্রিয়ান হিল এবং জেন্নার ইনস্টিটিউটের গবেষকরা। ২২ মে অক্সফোর্ডের তরফে ঘোষণা করা হয় প্রায় হাজার জনের শরীরে ভ্যাকসিনের প্রভাব ভালর দিকেই। যদিও প্রথম পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের বিস্তারিত রিপোর্ট সামনে আনেনি অক্সফোর্ড। ভ্যাকসিন ট্রায়ালের দায়িত্বে থাকা গবেষক অ্যান্ড্রু পোলার্ড বলেছেন, ডিএনএ ভেক্টর ভ্যাকসিনের প্রভাব মানুষের শরীরে ইতিবাচক। প্রবীণদের শরীরে এই ভ্যাকসিন কীভাবে কাজ করবে সেটা আরও কিছুদিন পর্যবেক্ষণের পরেই বোঝা যাবে।

আরও পড়ুন: প্রথম পর্যায়ের ট্রায়াল সফল, এমআরএনএ ভ্যাকসিন নিরাপদ, শরীরে অ্যান্টিবডি তৈরি করছে, দাবি মোডার্নার

[caption id="attachment_240660" align="alignnone" width="1280"] ভাইরোলজিস্ট ডক্টর সারা গিলবার্ট[/caption] অক্সফোর্ড ও অক্সফোর্ডের অধীনস্থ জেন্নার ইউনিভার্সিটির গবেষকদের ডিজাইন করা ভ্যাকসিন ক্যানডিডেটের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে ব্রিটেনে।  শিম্পাঞ্জির শরীর থেকে নেওয়া কম সংক্রামক অ্যাডেনোভাইরাসকে নিষ্ক্রিয় করে তৈরি এই ভ্যাকসিন ক্যানডিডেট শরীরে গিয়ে বি-কোষ (B-Cell) ও টি-কোষকে (T-Cell) উদ্দীপিত করে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করবে বলেই আশা গবেষকদের। অক্সফোর্ডের ডিএনএ ভেক্টর ভ্যাকসিন তথা ChAdOx1 nCoV-19  ভ্যাকসিন তৈরির লাইসেন্স পেয়েছে অ্যাস্ট্রজেনেকাও। জুন মাস থেকে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাতেও। ব্রাজিলের সাও পাওলো ও রিও ডি জেনিরোতে তিন হাজার জনকে দেওয়া হয়েছে ভ্যাকসিন। তাঁদের মধ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। দক্ষিণ আফ্রিকাতেও অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। এই ট্রায়ালের তত্ত্বাবধআনে রয়েছে উইটওয়াটারস্র্যান্ড ইউনিভার্সিটি (উইটস)।প্রথম ধাপে ২০০০ জনকে করোনার টিকা দেওয়া হয়। মোডার্নার এমআরএনএ ভ্যাকসিন কোভিড ভ্যাকসিনের দৌড়ে এগিয়ে মার্কিন ফার্মা জায়ান্ট মোডার্নাও। ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিজের ডিরেক্টর এবং হোয়াইট হাউসের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা এপিডেমোলজিস্ট অ্যান্থনি ফৌজির তত্ত্বাবধানে মেসেঞ্জার আরএনএ তথা এমআরএনএ (mRNA)সিকুয়েন্সকে কাজে লাগিয়ে আরএনএ টেকনোলজিতে করোনার টিকা তৈরি করেছে মোডার্না। প্রথম পর্যায়ের ট্রায়াল শুরু হয় মার্চ মাসে। প্রথম ভ্যাকসিন দেওয়া হয় দুই সন্তানের মা ৪৩  বছরের জেনিফার হ্যালারকে। এই ট্রায়ালের রিপোর্ট সন্তোষজনক ছিল বলেই দাবি করেছিলেন মোডার্নার ভাইরোলজিস্টরা। দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয় মে মাসে। আগামী ২৭ জুলাই থেকে তৃতীয় পর্যায়ের ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে মোডার্না। সম্প্রতি প্রথম পর্যায়ের ভ্যাকসিন ট্রায়ালের রিপোর্ট সামনে এনেছে মোডার্না। চিফ একজিকিউটিভ অফিসার স্টিফেন ব্যানসেল জানিয়েছেন, প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছিল ৪৫ জন প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবককে। ২৫ মাইক্রোগ্রাম, ১০০ মাইক্রোগ্রাম ও ২৫০ মাইক্রোগ্রাম ডোজে  ২৮ দিনের ব্যবধানে ভ্যাকসিনের দুটি করে শট দেওয়া হয়। তাঁরা এতদিন পর্যবেক্ষণে ছিলেন। দেখা গেছে, প্রত্যেকের শরীরেই আরএনএ ভাইরাসের প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতাও আগের থেকে বেড়েছে। ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ এই গবেষণার রিপোর্ট সামনে এনেছে মোডার্না।

```