
শেষ আপডেট: 28 January 2020 18:30
গবেষক ইউয়েন কোক-ইয়াং[/caption]
ইউয়েন কোক-ইয়াং বলেছেন, ‘‘আমরা এই ভ্যাকসিন বানিয়ে ফেলেছি। তবে এখনও অবধি পশুদের উপরেই এর পরীক্ষা হয়েছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই মানুষের উপর প্রয়োগ করা হবে। তার জন্য আরও কিছু সময় দরকার।’’
করোনাভিরিডি (Coronaviridae) গোত্রের সিঙ্গল-স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস নোভেল করোনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই ভাইরাসকে চিহ্নিত করেছিল 2019-nCoV নামে। গবেষকরা এখন এই ভাইরাসকে ডাকছেন উহান করোনাভাইরাস (Wuhan coronavirus) নামে। বিজ্ঞানীরা বলছেন, ই ভাইরাসের সঙ্গে বিটা-করোনাভাইরাসের বিস্তর মিল। বিটা-করোনাভাইরাস ছড়ায় বাদুর থেকে। সার্স (SARS) এবং মিডল-ইস্ট রেসপিরেটরি সিনড্রোম-রিলেটেড করোনাভাইরাসের (MERS) সঙ্গে এর স্বভাবে কিছু মিল থকালেও জিনগতভাবে এরা অনেকটাই আলাদা। চিনের সিডিসি ন্যাশনাল ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব প্যাথোজেন বায়োলজি এবং উহান জিনিইনটান হাসপাতালের গবেষকরা নোভেল করোনার পাঁচটি জিনোম আলাদা করে পরীক্ষা করছেন। এই ভাইরাসের প্রতিষেধক তৈরির কাজ চলছে হংকংয়েও।
নোভেল করোনাভাইরাসের আক্রমণ আরও জোরদার হয়ে বসছে চিনের মূল ভূখণ্ডে। মৃত্যু হয়েছে ১৩০ জনেরও বেশি মানুষের, যার অধিকাংশই হুবেই প্রদেশের। আক্রান্ত ছ’হাজারেরও বেশি।
নোভেল করোনাভাইরাসের আক্রমণ আরও জোরদার হয়ে বসছে চিনের মূল ভূখণ্ডে। মৃত্যু হয়েছে ১৩০ জনেরও বেশি মানুষের, যার অধিকাংশই হুবেই প্রদেশের। আক্রান্ত ছ’হাজারেরও বেশি। চিন থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে হংকং, তাইল্যান্ড, জাপান, জার্মানি, সিঙ্গাপুর, আমেরিকা, নেপাল ও অস্ট্রেলিয়াতেও। চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে ভারতেও। ইতিমধ্যেই জাপান তাদের ২০০ নাগরিককে এয়ারলিফট করে বের করে নিয়ে গিয়েছে। আমেরিকাও তাদের ২৪০ নাগরিককে চিন থেকে বের করে নিয়ে এসেছে। সেই পরিকল্পনা রয়েছে ভারতেরও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের সংক্রমণ গ্লোবাল হেলথ ক্রাইসিস বলে উল্লেখ করেছে। গোটা বিশ্ব জুড়েই এই ভাইরাসের সংক্রমণ রোখার প্রতিষেধক তৈরির কাজে মেতেছেন বিজ্ঞানীরা। দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারডনেস ইনোভেশন, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ইউনিভার্সিটি অব কুইনসল্যান্ড এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব অ্যালার্জি করোনাভাইরাসের টিকা তৈরির চেষ্টা চালাচ্ছে।