Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১ নভেম্বরের মধ্যেই ভ্যাকসিন আনব, প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় ঘোষণা ট্রাম্পের

দ্য ওয়াল ব্যুরো: প্রেসিডেন্ট নির্বাচনের সময় এগিয়ে আসছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি ভ্যাকসিন নিয়ে আসার কথা ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে ভার্চুয়াল ক

১ নভেম্বরের মধ্যেই ভ্যাকসিন আনব, প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় ঘোষণা ট্রাম্পের

শেষ আপডেট: 2 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রেসিডেন্ট নির্বাচনের সময় এগিয়ে আসছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি ভ্যাকসিন নিয়ে আসার কথা ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে ভার্চুয়াল কনফারেন্সে রাজ্যগুলিকে তৈরি থাকতে বলেছেন ট্রাম্প। তিনি জানান, ভ্যাকসিন আসবে নভেম্বরের গোড়াতেই। কীভাবে তার বিতরণ হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যগুলিকে। ডালাসের সংস্থা ম্যাককেসন কর্পের সঙ্গে চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে এই সংস্থাই রাজ্যগুলিতে করোনার টিকা বিতরণ করবে। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ডিরেক্টর রবার্ট রেডফিল্ড বলেছেন, কাদের আগে টিকা দেওয়া হবে, কীভাবে টিকার বিতরণ হবে সে বিষয়ে আবেদনপত্র জমা দিতে হবে রাজ্যগুলিকে। আমেরিকার করোনা পরিস্থিতির দিকে খেয়াল রেখেই জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকায় এখন টিকার দৌড়ে এগিয়ে রয়েছে দুই ফার্মা জায়ান্ট মোডার্না বায়োটেক ও ফাইজার। মোডার্নার তৃতীয় স্তরের ভ্যাকসিন ট্রায়াল চলছে। আমেরিকার বিভিন্ন জায়গায় অন্তত ৩০ হাজার জনকে টিকা দেওয়া হচ্ছে। মোডার্নার এমআরএনএ (মেসেঞ্জার আরএনএ) ভ্যাকসিন তথা এমআরএনএ-১২৭৩ ভ্যাকসিন ক্যানডিডেটর গবেষণা ও ট্রায়ালের দায়িত্বে রয়েছে হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফৌজির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। নভেম্বরের মধ্যেই মোডার্নার তৃতীয় স্তরের ট্রায়াল শেষ হবে কিনা সেটা জানা যায়নি। অন্যদিকে, জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে যৌথ উদ্যোগে জার্মানি. অস্ট্রেলিয়া, ব্রাজিল সহ বিশ্বের কয়েকটি দেশের ১২০টি রাজ্যে টিকার ট্রায়াল শুরু করেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। তাদেরও তৃতীয় স্তরের ট্রায়াল শেষ হতে কত সময় লাগবে তা স্পষ্ট নয়। তাই মনে করা হচ্ছে চূড়ান্ত পর্বের ট্রায়ালের আগেই টিকা নিয়ে আসতে পারে আমেরিকা। সিডিসি জানিয়েছে, টিকার দুটি ডোজ দেওয়া হবে। প্রথমটি দেওয়ার কয়েক সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এই দ্বিতীয় ডোজ ইমিউন বুস্টারের কাজ করবে অর্থাৎ অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া শুরু হবে। তবে আমেরিকায় টিকা বাধ্যতামূলক নয় বলেই জানিয়েছিলেন ফৌজি। হোয়াইট হাউসে কোভিড টাস্ক ফোর্সের একটি ভিডিও কনফারেন্সে তিনি বলেছিলেন, টিকা নেওয়ার ব্যাপারে কোনও নির্দেশিকা জারি হবে না, আইন চালু হবে না বা কোনও ভাবেই টিকা নিতে জোর করা হবে না। শুধুমাত্র কিছু হাই-রিস্ক গ্রুপের ক্ষেত্রে টিকা বাধ্যতামূলক করা হতে পারে। তাছাড়া শিশুদের কম ডোজে টিকা দেওয়া হতে পারে।

```