Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকায় আজ থেকেই টিকা দিতে পারে ফাইজার, কয়েক লক্ষ ডোজ পৌঁছে গেছে হাসপাতালগুলিতে

দ্য ওয়াল ব্যুরো: রবিবার থেকেই ফাইজারের টিকার বিতরণ শুরু হয়ে গেছে। প্রথম শিপমেন্ট হয়েছে গতকাল সন্ধে নাগাদ। আজ সকালে প্রায় ২ লক্ষ টিকার ভায়াল নিয়ে ট্রাক রওনা দিয়েছে হাসপাতালগুলিতে। এয়ার ট্রান্সপোর্টে মিশিগানে পৌঁছে গেছে টিকা। মার্কিন ফুড অ্যা

আমেরিকায় আজ থেকেই টিকা দিতে পারে ফাইজার, কয়েক লক্ষ ডোজ পৌঁছে গেছে হাসপাতালগুলিতে

শেষ আপডেট: 13 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রবিবার থেকেই ফাইজারের টিকার বিতরণ শুরু হয়ে গেছে। প্রথম শিপমেন্ট হয়েছে গতকাল সন্ধে নাগাদ। আজ সকালে প্রায় ২ লক্ষ টিকার ভায়াল নিয়ে ট্রাক রওনা দিয়েছে হাসপাতালগুলিতে। এয়ার ট্রান্সপোর্টে মিশিগানে পৌঁছে গেছে টিকা। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, একদিকে টিকার শিপমেন্ট চলবে, অন্যদিকে হাসপাতালগুলিতে টিকা দেওয়ার কাজও শুরু হবে। ব্রিটেনে টিকাকরণ শুরু হয়ে গেছে গত সপ্তাহেই। জরুরি ভিত্তিতে আমেরিকাতেও ফাইজারের টিকায় ছাড়পত্র দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছিলেন, সোমবারের মধ্যেই আমেরিকায় টিকাকরণ শুরু হয়ে যেতে পারে। প্রাথমিকভাবে দেশের ১৪৫টি জায়গায় টিকার বিতরণ শুরু হচ্ছে। এ সপ্তাহের মধ্যেই ৩০ লক্ষ টিকার ডোজ পৌঁছে যাবে দেশের নানা প্রান্তে। Boxes containing the Pfizer-BioNTech COVID-19 vaccine are prepared to be shipped at the Pfizer Global Supply Kalamazoo manufacturing plant in Portage, Michigan, Dec. 13, 2020.  আমেরিকাতে করোনা সংক্রমণ দেড় কোটির বেশি। মৃত্যু তিন লাখের কাছাকাছি। টেক্সাস, ক্যালিফোর্নিয়ায় কোভিড রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। হাসপাতাল-নার্সিংহোমগুলিতে উপচে পড়ছে রোগীর ভিড়। এখনই কানসাস, ওহায়ো, মিনেসোটা, মিশিগান, নর্থ ডাকোটা, টিনেসি, ওকলাহোমার কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর। রোগীদের ভর্তি করার মতো বেড নেই হাসপাতাল-নার্সিংহোমগুলিতে। আইসিইউগুলো ঠাসা। পর্যাপ্ত অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা নেই। রোগীর ভিড় এতই বেশি নতুন রোগীদের জায়গা দেওয়ার মতো পরিস্থিতি নেই। এফডিএ-র কমিশনার স্টিফেন হান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই আমেরিকায় প্রায় ২ কোটি মানুষকে টিকার ডোজ দেওয়া হবে। সবচেয়ে আগে বয়স্ক ও কো-মর্বিডিটির রোগীদের টিকা দেওয়া হবে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরাও থাকবেন অগ্রাধিকারের তালিকায়। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঘনিষ্ঠদেরও আগে টিকা দেওয়া হবে। তাছাড়া হোয়াইট হাউসের কিছু স্টাফ থাকবেন টিকার অগ্রাধিকারের তালিকায়। হান বলেছেন, মাইনাস ৭০ ডিগ্রিতে টিকা সংরক্ষণের ব্যবস্থা হয়েছে আমেরিকায়। খুব তাড়াতাড়ি টিকার ডোজ বিতরণ করা হয়ে যাবে। ফাইজারের টিকা ৯৫ শতাংস সফল বলেই দাবি করা হয়েছে। ব্রিটেনের দু’জন স্বাস্থ্যকর্মীর অ্যালার্জির প্রতিক্রিয়া ছাড়া আরও কোনও জটিল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলেই দাবি করেছে ফাইজার। আগে থেকে অ্যালার্জির ধাত থাকলে এই টিকা দেওয়া হবে না বলেই সতর্ক করা হয়েছে। ফাইজার জানিয়েছে, আমেরিকায় টিকাকরণের সময় এই পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারটা বিশেষভাবে খেয়াল রাখা হবে।

```