Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ ভোট আমেরিকায়, হাড্ডাহাড্ডি লড়াই ট্রাম্প বনাম বাইডেনের

দ্য ওয়াল ব্যুরো: এখনও পর্যন্ত ৯৪ লক্ষের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন মার্কিন মুলুকে। তার মধ্যেই আজ আমেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে। একদিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিপরীতে বারাক ওবামার আমলের ভাই

আজ ভোট আমেরিকায়, হাড্ডাহাড্ডি লড়াই ট্রাম্প বনাম বাইডেনের

শেষ আপডেট: 2 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: এখনও পর্যন্ত ৯৪ লক্ষের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন মার্কিন মুলুকে। তার মধ্যেই আজ আমেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে। একদিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিপরীতে বারাক ওবামার আমলের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্র্যাটদের হয়ে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। ১৫.৩ কোটি নথিভুক্ত ভোটার (যা মোট ভোটদাতার ৬৫ শতাংশ) রয়েছে আমেরিকায়। তার মধ্যে করোনা আবহে সংক্রমণের আশঙ্কায় ইতিমধ্যেই পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ফেলেছেন ৯ কোটি ২৫ লক্ষ ভোটার। এই সংখ্যাটি গত বারের মোট ভোটদাতার (১৩.৬৫ কোটি)। যা মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে নজিরবিহীন। চার বছর অন্তর নভেম্বরের প্রথম সোমবারের পর মঙ্গলবারের ভোট হয় আমেরিকায়। করোনার মধ্যে দুই শতাব্দী প্রাচীন রীতিতে বদল হয়নি এবারও।

আরও পড়ুন: বেশি ভোট পেলেই মার্কিন প্রেসিডেন্ট হওয়া যায় না, কোন নিয়মে শিকে ছেঁড়ে হোয়াইট হাউসে যাওয়ার

কে এগিয়ে কে পিছিয়ে, সংখ্যাতত্ত্ব-পরিসংখ্যান নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিবিসির সমীক্ষা বলছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৫২ শতাংশের মতো পপুলার ভোট বা সরাসরি জনগণের ভোটে এগিয়ে রিপাবলিকান ট্রাম্পের চেয়ে। অন্যান্য প্রায় সব সমীক্ষাতেও ইঙ্গিত তেমনই। কিন্তু সেটাই শেষ কথা নয়। আসল যুদ্ধ ইলেকটোরাল কলেজের ভোটে। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে এক জটিল অঙ্ক রয়েছে। কত ভোট পাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কোথায় ভোট পাচ্ছেন। কোভিড এবার অন্যতম বড় ইস্যু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। একাধিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে বেশিরভাগ মার্কিন নাগরিক মনে করছেন ডোনাল্ড ট্রাম্প করোনা পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। যদিও ট্রাম্পের দাবি আমেরিকার অবস্থা মোটেও খারাপ নয়। এত সব কিছুর মধ্যেই আগামী চার বছর হোয়াইট হাউসের বাসিন্দা কে হবেন তার রায় দান আজ।

```