Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আরব দেশের প্রথম মঙ্গল-যাত্রা, জাপান থেকে উড়ে গেল আমিরশাহির মহাকাশযান ‘আশা’

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার মঙ্গলে পাড়ি দিল সংযুক্ত আরব আমিরশাহি। এতদিন মঙ্গল-যাত্রার একচেটিয়া গর্ব ছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ইউরোপীয়ান স্পেস এজেন্সি (ইএসএ), ভারতের ইসরো, রাশিয়ার রসকসমস সহ কয়েকটি দেশেরই। এবার সেই তালিকায় ঢুকে পড

আরব দেশের প্রথম মঙ্গল-যাত্রা, জাপান থেকে উড়ে গেল আমিরশাহির মহাকাশযান ‘আশা’

শেষ আপডেট: 19 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার মঙ্গলে পাড়ি দিল সংযুক্ত আরব আমিরশাহি। এতদিন মঙ্গল-যাত্রার একচেটিয়া গর্ব ছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ইউরোপীয়ান স্পেস এজেন্সি (ইএসএ), ভারতের ইসরো, রাশিয়ার রসকসমস সহ কয়েকটি দেশেরই। এবার সেই তালিকায় ঢুকে পড়ল আরব আমিরশাহির মহম্মদ বিন রশিদ স্পেস সেন্টার। জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় ভোর ৬টা ৫৮ মিনিট নাগাদ মঙ্গলের দিকে উড়ে গেছে আরবের মহাকাশযান। এই স্পেসক্রাফ্টকে মহাকাশে উড়িয়ে নিয়ে গেছে জাপানের তৈরি রকেট। আরবী ভাষায় এই মহাকাশযানের নাম দেওয়া হয়েছে আল-আমাল অর্থাৎ ‘আশা’ । আমিরশাহির এই মঙ্গল-অভিযানের নাম তাই হোপ মার্স মিশন। রকেটের উৎক্ষেপণ ও মহাকাশে তার নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে জাপানের কন্ট্রোল রুম। সেখান থেকে খবর এসেছে, পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে আরবী মহাকাশযান ‘আশা’ রকেট থেকে আলাদা হয়ে গেছে। এবার গতি বাড়িয়ে সে এগিয়ে যাচ্ছে মঙ্গলের দিকে।

আরও পড়ুন: মঙ্গলে উঁচু পাহাড়, নীচু গিরিখাত, পাথুড়ে উপত্যকার ভাঁজে হারিয়ে যাওয়া হ্রদের চিহ্ন, ঘুরেফিরে দেখল কিউরিওসিটি

রবিবার থেকেই মঙ্গল-যাত্রার কাউন্টডাউন শুরু করে দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহি। বুর্জ খলিফা টাওয়ারে নানা রঙে প্রতীকী কাউন্টডাউনের গণনা শুরু হয়েছিল। মহম্মদ বিন রশিদ স্পেস সেন্টারের ডিরেক্টর হামাদ আলশাইবানি বলেছেন, “এই মহাকাশ অভিযান আরব দেশের জন্য এক নতুন মাইলফলক তৈরি করবে। প্রথমবার মঙ্গলে পাড়ি দিচ্ছে আরবের মহাকাশযান। কোনও কিছুই যে অসম্ভব নয় সেটা দেখিয়ে দিয়েছে আরব। এই প্রয়াস দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে।” মঙ্গলে পৌঁছতে অন্তত ৬ মাস লাগবে বলে জানিয়েছেন হামাদ। সব ঠিক থাকলে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করবে হোপ স্পেসক্রাফ্ট। মঙ্গলের মাটিতে অবতরণের কোনও পরিকল্পনা এখনই নেই। এই মহাকাশযানের অরবিটার মঙ্গলের কক্ষে প্রদক্ষিণ করবে। এই সময় মহাকাশযানের হাই-রেজোলিউশন ক্যামেরা লাল গ্রহের ছবি তুলবে। মঙ্গলের মাটি, তার গহ্বর, উপত্যকা দেখবে। মঙ্গলের হিসেবে এক বছর (Martian Year) আর পৃথিবীর হিসেবে ৬৮৭ দিন মঙ্গলের কক্ষপথে পাক খাবে আরবের হোপ মহাকাশযান। [caption id="attachment_241987" align="alignnone" width="970"] মহম্মদ বিন রশিদ স্পেস সেন্টারে হোপ স্পেসক্রাফ্ট[/caption] চলতি বছরেই মঙ্গল-যাত্রার বৃহত্তর পরিকল্পনা আছে আমেরিকা ও চিনেরও। আগামী ২৩ জুলাই মঙ্গলে মহাকাশযান পাঠাতে পারে চিন। এই মিশনের নাম তিয়ানওয়েন-১ । ঐতিহাসিক মঙ্গল অভিযান নিয়ে ব্যস্ততা তুঙ্গে নাসাতেও। ৩০ জুলাই মঙ্গলে পাড়ি দিতে পারে মার্স কিউরিওসিটির পরবর্তী প্রজন্ম ‘পারসিভিয়ারেন্স’ । ২০১২ সালে প্রথম মিস কৌতুহলকে মঙ্গলে পাঠিয়েছিল নাসা। এবার তার থেকেও বড় মঙ্গল-অভিযানের প্রস্তুতি চলছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থায়। নাসা জানিয়েছে,  এই মঙ্গলযাত্রার রোভার কিউরিওসিটির থেকে অনেকটাই পরিণত। জেট প্রপালসন ল্যাবরেটিতে (জেপিএল) যত্ন করে বানানো হয়েছে পারসিভিয়ারেন্সকে। ঐতিহাসিক মার্কিন চন্দ্রাভিযানে অ্যাপোলো ১১ যেমন চাঁদের মাটি থেকে নুড়ি-পাথর কুড়িয়ে এনেছিল, পারসিভিয়ারেন্স রোভারও মঙ্গলের মাটি থেকে নুড়ি, পাথর, অজানা-অচেনা রহস্যময় জিনিসপত্র খুঁজে নিয়ে আসবে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আটলাস ভি-৫৪১ রকেটে চাপিয়ে মঙ্গলে পাঠানো হবে পারসিভিয়ারেন্স রোভারকে। মঙ্গলের মাটিতে নামতে সময় লাগবে প্রায় এক বছর।

```