Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভয়ঙ্কর অপরাধ! ৭০ বছর পর মার্কিন মুলুকে কোনও মহিলার মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: নৃশংস! নজির বিহীন ভয়াবহ অপরাধের জন্য প্রায় ৭০ বছর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও মহিলার মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে। দোষীসাব্যস্ত করা হয়েছে মিসৌরি প্রদেশের বাসিন্দা লিসা মন্টেগোমারিকে। ইন্ডিয়ানাতে আগামী ডিসেম্বরে মন্টেগোম

ভয়ঙ্কর অপরাধ! ৭০ বছর পর মার্কিন মুলুকে কোনও মহিলার মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে

শেষ আপডেট: 18 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: নৃশংস! নজির বিহীন ভয়াবহ অপরাধের জন্য প্রায় ৭০ বছর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও মহিলার মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে। দোষীসাব্যস্ত করা হয়েছে মিসৌরি প্রদেশের বাসিন্দা লিসা মন্টেগোমারিকে। ইন্ডিয়ানাতে আগামী ডিসেম্বরে মন্টেগোমারির শরীরে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তার মৃত্যু কার্যকর করবে মার্কিন প্রশাসন। এখন প্রশ্ন হচ্ছে, লিসা মন্টেগোমারি কী অপরাধ করেছিল? ২০০৪ সালের ডিসেম্বর মাসে এক অন্তঃসত্ত্বা মহিলাকে গলা টিপে খুন করেছিল লিসা। তারপর ওই মহিলার পেট কেটে গর্ভস্থ শিশুকে অপহরণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার সংবাদমাধ্যমের সামনে বলেছেন, "মন্টেগোমারি যে অপরাধ করেছে তা পৈশাচিক। যে কোনও সুস্থ মানুষ শিউরে উঠবে।" December execution set for convicted killer Lisa Montgomery | The Kansas  City Star ১৯৫৩ সালে মার্কিন মুলুকে শেষবার কোনও মহিলার মৃত্যুদণ্ড কার্যকর হয়। সেবার বনি হেডি নামের এক মহিলাকে এক শিশু খুনের অভিযোগে গ্যাস চেম্বারে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যে মহিলাকে খুন করেছিল লিসা তাঁর বাড়িতে সে কুকুর ছানা আনতে যাচ্ছিল। বাড়িতে ঢোকার পর অন্য মূর্তি ধরে। অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর শুরু করে। সে বিছানায় পড়ে গেলে গলা টিপে ধরে লিসা। ওই মহিলা জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর ছুরি দিয়ে তলপেট চিরে দেওয়া হয়। গর্ভস্থ বাচ্চাটিকে নিজের বলে চালানোর চেষ্টা করে। তার আইনজীবীরা আদালতে বলেন, লিসা ছোট থেকে মানসিক ভারসাম্যহীন। কিন্তু আদালত কোনও যুক্তি গ্রাহ্য করেনি। মার্কিন বিচার ব্যবস্থায় দুটি স্তর রয়েছে। এক ফেডারেল বিচার ব্যবস্থা অর্থাৎ জাতীয় স্তরের বিচার প্রক্রিয়া। এবং দ্বিতীয়, স্টেট জুডিশিয়ারি। অর্থাৎ প্রাদেশিক। কিছু অপরাধের বিচার সরাসরি ফেডারেল কাঠামোয় চলে। আবার প্রাদেশিক বিচার ব্যবস্থায় চলা মামলার গুরুত্ব বুঝে তা তুলে আনা হয় ফেডারেল কাঠামোয়। ১৯৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছিল। ১৯৭৬ সালে আবার তা তুলে নেওয়া হয়। তবে জাতীয় স্তরে মৃত্যুদণ্ড বন্ধই ছিল। ২০১৮ সালে ট্রাম্প সরকার ফের তা চালু করে। লিসা মন্টেগোমারির মামলা চলছিল ফেডারেল ব্যবস্থায়। ডিসেম্বরে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে।

```