Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিয়ে দিয়ে ধর্মান্তরিত করা হয়েছে পাকিস্তানে অপহৃত দুই হিন্দু কিশোরীকে? ভিডিও ভাইরাল হতেই বিক্ষোভ হিন্দু সম্প্রদায়ের

দ্য ওয়াল ব্যুরো: স্বেচ্ছায় নাকি জোর করেই ধর্মান্তরিত করা হয়েছে পাকিস্তানে অপহৃত দুই হিন্দু কিশোরীকে? এমন প্রশ্ন ঘিরে স্বভাবতই অস্বতিতে ছিল ইমরান খানের প্রশাসন। শনিবার একটি ভিডিও ভাইরাল হতেই ফের উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ। অভি

বিয়ে দিয়ে ধর্মান্তরিত করা হয়েছে পাকিস্তানে অপহৃত দুই হিন্দু কিশোরীকে? ভিডিও ভাইরাল হতেই বিক্ষোভ হিন্দু সম্প্রদায়ের

শেষ আপডেট: 22 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: স্বেচ্ছায় নাকি জোর করেই ধর্মান্তরিত করা হয়েছে পাকিস্তানে অপহৃত দুই হিন্দু কিশোরীকে? এমন প্রশ্ন ঘিরে স্বভাবতই অস্বতিতে ছিল ইমরান খানের প্রশাসন। শনিবার একটি ভিডিও ভাইরাল হতেই ফের উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ। অভিযোগ, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে বিয়ে দিয়ে দুই নাবালিকাকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়েছে। প্রতিবাদে এ দিন সকাল থেকেই ফের রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যেরা। ধর্ণায় বসেছে দুই কিশোরীর পরিবারও। দোলের আগে, গত ২০ মার্চ পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি এলাকা থেকে নিরুদ্দেশ হয়ে যায় ১২ বছরের রবীনা ও ১৪ বছরের রিনা। অভিযোগ ওঠে, দোলের প্রস্ততিতে যখন ব্যস্ত ছিল ঘোটকির ধারকি শহরের হিন্দু সম্প্রদায়ের লোকেরা, তখনই অপহরণ করে নিয়ে যাওয়া হয় রবীনা ও রিনাকে। এর পরের অভিযোগ ওঠে, অপহরণ করে তাদের জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরও করা হয়েছে। দুই নাবালিকার পরিবারের দাবি, পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও লাভ হয়নি। করাচির সেন্ট্রাল পুলিশের দাবি ছিল, তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। কারও চাপে নয়, স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। https://twitter.com/ammarawrites/status/1109057281445056512 সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, দুই নাবালিকার বিয়ের অনুষ্ঠান চলছে। সেখানে ইসলাম রীতিতে তাদের বিয়ে দেওয়া হচ্ছে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই তুলকালাম শুরু হয়েছে ঘোটকিতে। রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন। পাকিস্তানের হিন্দু সেবা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট সঞ্জেশ ধাঁজা জানিয়েছেন, পুলিশ শুধু এফআইআর দায়ের করেছে। ৪৮ ঘণ্টা হয়ে গেলেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু হয়েছে। নয়া পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর সে দেশে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। তাঁর সেই নির্বাচনী স্লোগান তুলে ধরেই বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনকারীদের দাবি, ২০১৬ সালে সিন্ধু প্রদেশের আইনসভায় জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে বিল পাশ হয়েছিল। তার পরেও এই ধরনের ঘটনা ঘটে চলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নয়া পদক্ষেপ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কেবল শব্দমাত্র। বাস্তবে তার প্রয়োগ কোথাও হচ্ছে না।  

```