Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিটবিট কিনছে গুগল, চাপে পড়তে পারে অ্যাপল, স্যামসাং

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন ধরে কানাঘুষো চলছিল। অবশেষে গুগল জানাল ফিটনেস ট্র্যাকিং সংস্থা ফিটবিট কিনে নিচ্ছে তারা। ১২ বছরের পুরনো এই সংস্থার শেয়ার এখন নিম্নমুখী। লাভের অঙ্কও তুলনামূলকভাবে অনেক কম। কাজেই সংস্থার হাল ধরতে এবং ডিজিটাল স্বাস্থ্যে ন

ফিটবিট কিনছে গুগল, চাপে পড়তে পারে অ্যাপল, স্যামসাং

শেষ আপডেট: 10 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন ধরে কানাঘুষো চলছিল। অবশেষে গুগল জানাল ফিটনেস ট্র্যাকিং সংস্থা ফিটবিট কিনে নিচ্ছে তারা। ১২ বছরের পুরনো এই সংস্থার শেয়ার এখন নিম্নমুখী। লাভের অঙ্কও তুলনামূলকভাবে অনেক কম। কাজেই সংস্থার হাল ধরতে এবং ডিজিটাল স্বাস্থ্যে নতুন দিশা দেখাতে ফিটবিট কিনে নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। গুগলের ডিভাইস অ্যান্ড সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলো জানিয়েছেন, এই ওয়্যারেবল ডিভাইসের ডিজাইন ও প্রযুক্তিতে আরও নতুনত্ব আনার জন্যই এই সিদ্ধান্ত। দুই সংস্থার মধ্যে চুক্তি হয়েছে ২১০ কোটি ডলারের। ফিটবিটের সহ-প্রতিষ্ঠাতা জেমস পার্ক বলেছেন, বিশ্বজুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ ফিটবিটের পণ্যে ভরসা রাখেন। ব্র্যান্ড হিসেবে অ্যাপল, স্যামসাং, শাওমির পরেই ফিটবিট। তবে প্রতিযোগিতার বাজারে ক্রমশই পিছিয়ে পড়ছিল ফিটবিট। জেমসের কথায়, ফিটবিটকে লাভের মুখ দেখাতে একমাত্র ভরসা গুগল। চলতি বছরের শুরুতে ঘড়ি নির্মাতা কোম্পানি ফসিলের স্মার্টওয়াচ প্রযুক্তি ৪ কোটি ডলারে কিনে নেয় গুগল। হার্ডওয়্যারের দুনিয়ায় একটু একটু করে নিজেদের ভিত মজবুত করছে গুগল। সূত্রের খবর, অ্যাপল ওয়াচ এবং স্যামসাং গ্যালাক্সি ওয়াচের কাছে অনেকটাই পিছিয়ে পড়েছিল ফিটবিট। গুগল জানিয়েছে, ২০২৩ সালের মধ্যে ফিটবিটের লাভের অঙ্ক অনেকটাই বাড়বে। পাল্লা দিয়ে বাড়বে এর গ্রাহক সংখ্যা। ফিটনেস বা হেলথ ট্র্যাকার মূলত তিন ধরনের। কবজিতে পরার ব্যান্ডের মতো ফিটবিট ফ্লেক্স বা নাইকি ফুয়েলব্যান্ড তো আছেই, সঙ্গে আছে হাতঘড়ির মতো অ্যাপল ওয়াচ বা গ্যালাক্সি গিয়ার আর বুকে লাগিয়ে রাখার হার্টরেট মনিটর। ফিটবিট এমন একটি ফিটনেস ট্র্যাকার যার দ্বারা সারাদিন কতটা হাঁটলেন, কতটা দৌড়লেন, কতটা সিঁড়ি চড়লেন, সারাদিনে হার্টরেট বা ব্লাডপ্রেশার কখন কেমন থাকল, কতটা ক্যালোরি শরীরে ঢুকল সব জেনে নেওয়া যাবে। গুগলের ডিভাইস অ্যান্ড সার্ভিস বিভাগের প্রেসিডেন্ট রিক অস্টারলো জানিয়েছেন, হার্ডওয়্যার, সফটওয়্যার ও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে একসঙ্গে করে নতুন ঘরানার টেকনিক্যাল ডিভাইস তৈরি করবে গুগল।

```