ব্রিটিশ রাজপরিবারে কর্মখালি! আবেদন করবেন নাকি! মাইনে কত জেনে নিন
দ্য ওয়াল ব্যুরো: চাকরি তো নয় একেবারে রাজচাকরি। ব্রিটিশ রাজ পরিবার বলে কথা! মাইনেও অঢেল। শুধু পরিশ্রম আর নিষ্ঠা প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। তাহলেই কেল্লাফতে। লক্ষ লক্ষ টাকা মাইনে, একগুচ্ছ সুযোগ, সঙ্গে ছুটিও।
ভাবছেন তো অবিশ্বাস্য
শেষ আপডেট: 29 October 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: চাকরি তো নয় একেবারে রাজচাকরি। ব্রিটিশ রাজ পরিবার বলে কথা! মাইনেও অঢেল। শুধু পরিশ্রম আর নিষ্ঠা প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। তাহলেই কেল্লাফতে। লক্ষ লক্ষ টাকা মাইনে, একগুচ্ছ সুযোগ, সঙ্গে ছুটিও।
ভাবছেন তো অবিশ্বাস্য? মোটেও তা নয়। খোদ ব্রিটিশ রাজপরিবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ খবর ছেপেছে। কাজটা হাউজকিপিংয়ের
অর্থাৎ ঘরের দেখাশোনা করার লোক খুঁজছেন তাঁরা। সপ্তাহে পাঁচদিন কাজ করতে হবে তাঁদের উইন্ডসোর কাসলে। বেতনও খাসা। পাঁচদিন ঠিকঠাক কাজ করলেই হাতে হাতে ১৮ লক্ষ ৫০ হাজার ৯৯৪ টাকা! কাজ মনে ধরলে বিশেষ সুযোগ সুবিধাও মিলবে বিস্তর।
চাকরির শুরুতেই একটা ট্রেনিং পিরিয়ড চলবে। ১৩ মাসের প্রশিক্ষণ পর্ব শেষ হলে তবেই পাকাপাকি চাকরি। তখন পার্মানেন্ট টিমের সঙ্গে কাজ করা যাবে। ঘরের প্রতিটা জিনিস প্রতিদিন পরিষ্কার করা, খেয়াল রাখা এবং যত্ন নেওয়ার কাজটাই তাদের শুরুতে করতে হবে। পাকাপোক্ত হয়ে গেলে তখন একটু ভারী কাজ। দায়িত্বও বাড়বে। রাজবাড়িতে কাজের সুযোগ পেলে ভবিষ্যতেও যে তাঁরা লাভবান হবেন এমনটাও জানানো হয়েছে ওয়েবসাইটে।

হাউজকিপিংয়ের চাকরি হলেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে। যেহেতু ঘরদোর সামলে রাখতে হবে, অতিথিদের অপ্যায়ণের ব্যাপারও আছে তাই আবেদনকারীর অবশ্যই ইংরেজিটা ভাল করে জানতে হবে। অঙ্কে ডিগ্রি থাকাও প্রয়োজন। তবে কিছু ছাড়াও আছে। ওয়েবসাইটে জানানো হয়েছে, যদি কেউ কাজে পটু হন, কিন্তু তেমন কোনও ডিগ্রি নেই, তাহলে তাদেরকে পরবর্তীতে পড়াশোনার সুযোগও দেওয়া হবে। তবে কাজটা করতে হবে নিষ্ঠাভরে। পরিশ্রমে ফাঁকি দিলে চলবে না।
কী ভাবছেন? ভাল মাইনের সঙ্গে এত সুযোগ সুবিধা আর কোথাও কি পাবেন? পাবেন না বোধহয়। এই চাকরির লোভনীয় দিক আরও একটা আছে। রাজচাকরির সঙ্গে রাজভোগ। খাবারের ব্যবস্থা রাজবাড়িতেই থাকবে। আলাদা করে খাওয়ার খরচ করতে হবে না। এমনকি যাতায়াতের জন্য যেটুকু টাকা খরচ হয়, সেটাও দিয়ে দেওয়া হবে মাইনের সঙ্গে। বছরে ৩৩ দিন ছুটি মিলবে। পেনশনের ব্যবস্থাও থাকবে।
ওয়েবসাইটে লেখা আছে কখনও উইন্ডসোর কাসলে, কখনও বা বাকিংহাম প্যালেসে তাদের কাজ করতে হতে পারে। প্রতিদিন সময়মতো উপস্থিতি, মনোযোগ দিয়ে কাজ করার দিকেই যেন ঝোঁক থাকে। নতুন কাজ শেখার প্রচুর সুযোগ দেওয়া হবে। তবে সব কাজ সময়মতো শেষ করা চাই।