Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

‘মসজিদ চত্বরে দেখলাম রক্তাক্ত মানুষজনের দৌড়োদৌড়ি, ঝাঁকে ঝাঁকে উড়ে আসছিল গুলি’ ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন বাংলাদেশি ক্রিকেটাররা

দ্য ওয়াল ব্যুরো: ‘‘ভয়ঙ্কর বন্দুকবাজদের কবল থেকে ঈশ্বর বাঁচিয়েছেন। কী ভীষণ অভিজ্ঞতা, আমাদের জন্য প্রার্থনা করুন,’’ আতঙ্কের সেই প্রহর ভুলতে পারছেন না বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল খান। বাকিদের অভিজ্ঞতাও একই রকম। ঘড়িতে তখন স্থানীয় সময় বেলা

‘মসজিদ চত্বরে দেখলাম রক্তাক্ত মানুষজনের দৌড়োদৌড়ি, ঝাঁকে ঝাঁকে উড়ে আসছিল গুলি’ ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন বাংলাদেশি ক্রিকেটাররা

শেষ আপডেট: 14 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ‘‘ভয়ঙ্কর বন্দুকবাজদের কবল থেকে ঈশ্বর বাঁচিয়েছেন। কী ভীষণ অভিজ্ঞতা, আমাদের জন্য প্রার্থনা করুন,’’ আতঙ্কের সেই প্রহর ভুলতে পারছেন না বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল খান। বাকিদের অভিজ্ঞতাও একই রকম। ঘড়িতে তখন স্থানীয় সময় বেলা পৌনে ২টো। মধ্য ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের ভিতরে চলছিল সাপ্তাহিক নমাজ পর্ব। বহু মানুষের ভিড়। মসজিদ থেকে ঢিল ছোড়া দূরত্বে হ্যাগলে পার্ক। সেখান থেকে টিম বাসে চেপে বাংলাদেশি ক্রিকেটাররা হাজির হয়েছিলেন মসজিদে। এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে রয়েছেন বাংলাদেশি ক্রিকেট দল। তামিম জানিয়েছেন, সকলেই নমাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলেন। কিন্তু ঢোকার আগেই শুনতে পান গুলির বিকট আওয়াজ। https://twitter.com/TamimOfficial28/status/1106374964779708416 ক্রিকেটারদের কথায়, পর পর গুলি চলছিল মসজিদের ভিতরে। সেই সঙ্গে দিকভ্রান্তের মতো দৌড়োদৌড়ি করছিলেন মানুষজন। রক্তাক্ত অবস্থায় একজন হুমড়ি খেয়ে পড়েন তাঁদেরই সামনে। https://twitter.com/Isam84/status/1106362833288069120 পরনে সেনার পোশাক, হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, মন্দির চত্বরেও এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে বন্দুকবাজ। একজন নাকি দু’জন বন্দুকবাজ ছিল, সেটা এখনও স্পষ্ট নয়। তাঁর কথায়, আততায়ী কাওকে রেয়াত করছিল না। নির্বিচারে চলছিল গুলি। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ছিলেন বহু মানুষ। রক্তে ভেসে যাচ্ছিল মসজিদ চত্বর। ‘‘আল্লাহ রক্ষা করেছেন। আমরা খুব সৌভাগ্যবান যে বেঁচে গেছি। এমন অভিজ্ঞতা যেন আর না হয়। প্রার্থনা করুন আমাদের জন্য,’’ আতঙ্কের প্রতিটা মুহূর্ত ভুলতে চান মুসফিকার। https://twitter.com/mushfiqur15/status/1106380873551626241 https://twitter.com/chinu1501/status/1106367346610831360 বাংলাদেশি ক্রিকেট দলের সঙ্গে টিম বাসে চেপে মসজিদে এসেছিলেন সে দেশের এক সাংবাদিক মাজাহার উদ্দিন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘গুলি চলতে দেখেই সতর্ক করা হয়েছিল ক্রিকেটারদের। তাঁরা গুলি থেকে বাঁচতে মাটিতে শুয়ে পড়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর তাঁরা ছুটে হ্যাগলে পার্কে ঢুকে পড়েন।’’ https://twitter.com/BCBtigers/status/1106392101829238784 পুলিশ জানিয়েছে, মসজিদের ভিতরে ৫০ রাউন্ডেরও বেশি গুলি চলেছে। মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। আশঙ্কাজনক বহু। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে টুইট করে জানানো হয়েছে, সব ক্রিকেটাররাই সুরক্ষিত রয়েছেন। ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস জানিয়েছেন, ক্রিকেটাররা প্রাণে বাঁচলেও, তাঁরা খুবই আতঙ্কে রয়েছেন। অনেকেই ট্রমা থেকে বেরোতে পারেননি। হোটেলের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, ক্রিকেটারদের বাইরে বার হতে নিষেধ করা হয়েছে। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/breaking-shots-fired-at-new-zealand-mosque-several-injured-bangladeshi-cricketers-saved/

```